Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
  • লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
  • কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ঈগল প্রতীকের সমর্থককে মারপিট

banglarbhoreBy banglarbhoreJanuary 8, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিবি প্রতিবেদক
যশোরে নির্বাচন পরবর্তী সহিংসতায় রাশিদুল ইসলাম নামে ঈগল প্রতীকের এক সমর্থককে মারপিট করেছে নৌকা প্রতীকের লোকজন। গতকাল সকালে সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের বটতলা বাজারে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী রাশিদুল ইসলাম তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলেন, লেবুতলা গ্রামের সুমন ও তার ছেলে সাদ এবং একই গ্রামের রেজাউল করিম রেজা। অভিযোগের তদন্ত কর্মকর্তা ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই পবিত্র কুমার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বাদী রাশিদুল ইসলাম অভিযোগে জানিয়েছেন, তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতীকে মোহিত কুমার নাথের পক্ষে কাজ করেছেন। অভিযুক্ত আসামিরা নৌকা প্রতীকে কাজী নাবিল আহমেদের পক্ষে কাজ করেন। নির্বাচনে ঈগল প্রতীক পরাজিত হয়। যে কারণে নৌকা প্রতীকের পক্ষে থাকা অভিযুক্ত তাকে বিভিন্ন ধরনের খুন জখমের হুমকি দিয়ে আসছিল। সকাল ৮টার দিকে লেবুতলার বটতলা বাজারের এরশাদের দোকানে চা পান করার সময় অভিযুক্তরা এসে তাকে দেখে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। গালি দিতে নিষেধ করায় লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারপিট করে। এছাড়া তার পরনে থাকা দেড় হাজার টাকা মূল্যের জ্যাকেট ও পকেটে থাকা ৭৩০ টাকা ছিনিয়ে নেয়। পরে রাশিদুলের চিৎকারে চা দোকানদার এরশাদ আলীসহ আশপাশের লোকজন এগিয়ে এলে তারা হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক (অপারেসন্স) পলাশ বিশ^াসের নেতৃত্বে একদল পুলিশ সেখানে পরিদর্শনে যায়। এই ঘটনায় রাশিদুল ইসলাম কোতোয়ালি থানায় একটি অভিযোগ দিয়েছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026

যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা

July 28, 2026

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.