বিবি প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে যশোরে ককটেল বিস্ফোরণ ঘটানোর অভিযোগে মিনাজুর রহমান নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এই ঘটনায় মিনাজুরসহ চারজনের বিরুদ্ধে এসআই শরীফ আল মামুন কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন। গতকাল আদালতের মাধ্যমে মিনাজুরকে জেলহাজতে পাঠানো হয়েছে।
মিনাজুর রহমান যশোর শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচালের উদ্দেশ্যে গত ৬ জানুয়ারি রাত ১২টার দিকে শহরের বকচর এল মার্কেটের সামনে কয়েকটি ককটেল বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় স্থানীয় লোকজন মিনাজুরকে আটকের পর পুলিশে সংবাদ দেয়। পুলিশ মিনাজুরকে আটকের পর থানায় তার বিরুদ্ধে মামলা দিয়েছে।
তবে ওই মামলায় আরো তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলো, শাওন হোসেন খোকন, সাজু ইসলাম ও অপু।
শিরোনাম:
- ১০ দিন ধরে বন্ধ বেনাপোল-ঢাকা রূপসী বাংলা ট্রেন, ভোগান্তি
- যশোর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- যে কারণে গ্রেফতার হলেন সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য
- আখেরি মোনাজাতে শেষ হলো তিন দিনব্যাপি ইজতেমা
- মাগুরায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- যশোরে ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
- যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয়ী
- নড়াইল প্রেসক্লাবে ককটেল বিস্ফোরণ, আতঙ্কিত সাংবাদিকরা