Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রাথমিকে শিক্ষক সংকট তীব্র : প্রধান শিক্ষক নেই ৬৯১, সহকারী শিক্ষক ৬১৫
  • যশোরে পিস্তল ঠেকিয়ে গুলি করার চেষ্টা থানায় অভিযোগ
  • খালেদা জিয়ার জন্মদিনে যশোর জেলা বিএনপির দোয়া মাহফিল
  • শিশুদের বইয়ের পাতায় ফেরাতে হবে : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে ‘স্টাডি সল্যুশন’ ব্রাঞ্চ উদ্বোধন
  • যশোরে পিস স্কুল অ্যান্ড কলেজে সিরাতুন্নবী (সা.) উদযাপন ও পুরস্কার বিতরণী
  • ব্রাদার টিটোস হোমে জমজমাট ‘বিটিএইচ পাঞ্জা লড়াই ২০২৬’
  • মহেশপুর সীমান্তে নারী শিশুসহ আটক ৪ বাংলাদেশি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, August 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে কাজী নাবিল এমপি : প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্বারোপ করেছেন শিক্ষার উপরে

banglarbhoreBy banglarbhoreFebruary 6, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

প্রতিবেদক
যশোরে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে বেশি গুরুত্বারোপ করেছেন শিক্ষার উপরে। তিনি তার সন্তান মাননীয় আইটি বিশেষজ্ঞ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সায়মা ওয়াজেদ, যিনি সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয় আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, তাদের বলেছেন- তাদের কোনোকিছুই দিতে পারবেন না, কেবলমাত্র শিক্ষা দিয়ে গেছেন।
আজ (মঙ্গলবার) সকালে যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ যশোর জিলা স্কুল অডিটরিয়ামে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন কমিটি আয়োজিত ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৮ম বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।
প্রধান অতিথি সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ অংশগ্রহণকারীদের উদ্দেশে বলেন, তোমাদের মতো আমিও একসময় ছোট ছিলাম। স্কুলজীবনে আমিও বিজ্ঞান-প্রযুক্তি দিবসে প্রজেক্ট করেছি। বিজ্ঞান মেলার মাধ্যমে তোমরা তোমাদের নিজেরা প্রজেক্ট করবে, সহপাঠী বন্ধুদেরও বিভিন্ন প্রজেক্ট দেখবে। তাহলেই তোমরা বিজ্ঞানের সাথে সহজভাবেই মিশতে পারবে।
তিনি আরও বলেন, আমি চাই- তোমাদের বিজ্ঞান মেলা সফল হোক। শিক্ষার্থীদের সাবলীল করতেই বিজ্ঞান মেলা। কুইজ প্রতিযোগিতার মতো অনুষ্ঠান করা খুবই জরুরি। এতে ছাত্র-ছাত্রীদের আস্থা বৃদ্ধি পায়, তারা ভবিষ্যৎ কর্মজীবনে সুন্দরভাবে প্রবেশ করতে পারবে।
সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ দেশের আমূল পরিবর্তনের কথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বিশ্ব দরবারে একটি উঁচু অবস্থানে রয়েছি। ২০০৯ সালে দেশের দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রী ঘোষণা দেন ডিজিটাল বাংলাদেশ আর মধ্যমআয়ের দেশের। ইতোমধ্যে আমরা তা বাস্তবায়ন করেতে পেরেছি। একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে। বাংলাদেশ বর্তমানে পৃথিবীতে ৩৪তম বৃহত্তম অর্থনীতির দেশ। দেশের প্রবৃদ্ধি যা আছে, তা বজায় থাকলে আগামী ২০৩০ সালের মধ্যে এ দেশ ২৫তম বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে পরিণত হবে। ২০০৯ সালে আমাদের মাথাপিছু আয় ছিল ৬০০ মার্কিন ডলার, বর্তমানে তা ২৮০০ মার্কিন ডলার। ওিইসময় জিডিপি ছিল ৬০ মিলিয়ন ডলার, এখন ৪৫০ মিলিয়ন ডলারেরও বেশি।
প্রধানমন্ত্রী সারাদেশে আমূল পরিবর্তন এনেছেন উল্লেখ করে তিনি বলেন, এই ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ, বাংলা ট্রিবিউনের প্রকাশক ড. আনিস আহমেদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা যারা এখানে এসেছো- তারা বিভিন্ন প্রতিযোগিতায় সফলকাম হয়েছো। দেশের ভবিষ্যৎ সুনাগরিক হতে এই চেষ্টা অব্যাহত রাখতে হবে। তোমরা মেধাবী, তাই তোমাদের কাছে আশাও অনেক বেশি। তোমরা ইতোমধ্যে অনেককিছুই পূরণ করেছো। তবে, তোমাদের সামনে লম্বা একটা পথ রয়েছে। সেই পথ হচ্ছে- আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ভবিষ্যৎ পথ। সেই পথে যেতে হলে একটু সচেতন হতে হবে।
১৯৮৮ সালে আমেরিকার নামকরা ব্রাউন ইউনিভার্সিটিতে তাদের (কাজী আনিস আহমেদ) উদ্দেশে দেওয়া সেই বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের দুইটি বাণী স্মরণ করেন। কাজী আনিস বলেন, আমাদের উদ্দেশে স্বাগত বক্তৃতায় বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট বলেছিলেন- “আমরা যা জানি না, সেটি আমাদের শিখতে হবে। কিন্তু এমনও জিনিস আছে, যা আমি জানিও না যে সেটি আমি জানি না।” সেইটা যে অনুসন্ধান করতে পারবে, বের করতে চেষ্টা করে বের করবে- সে সবার থেকে আরও বেশি এগিয়ে যাবে। আরেকটি কথা তিনি বলেছিলেন, “তোমরা এখন যেসব সাবজেক্ট পড়ছো, আজ থেকে ২০, ৩০ বা ৪০ বছর পর তার তেমন কোনও সম্পর্ক থাকবে না। এমন সব সাবজেক্ট আবির্ভূত হবে, যেগুলোর এখন কোনও অস্তিত্ব নেই।”
উনি যখন এসব কথা বলেছিলেন, তখন কিন্তু এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট), ন্যানো টেকনোলজি বা বায়োটেকনোলজি- সেরকম কিছু ছিল না- বলেন তিনি। এরপর আরও কী কী যে আসবে, আমরা তা জানি না।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, তোমাদের শুধু বিজ্ঞানমনষ্ক হলেই হবে না। সত্যিকার অর্থে অনুসন্ধিৎসু হতে হবে। এবং তোমরা যাতে সেটি হও, সেই আশীর্বাদ রইলো।
যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার-ইউএনও রিপন বিশ্বাসের সভাপতিত্বে অন্যদের মধ্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, যশোর জিলা স্কুলের প্রধানশিক্ষক শোয়াইব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।
উদ্বোধন অনুষ্ঠান শেষে প্রধানঅতিথিসহ অন্য অতিথিরা বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের বিভিন্ন প্রজেক্ট দেখেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে প্রাথমিকে শিক্ষক সংকট তীব্র : প্রধান শিক্ষক নেই ৬৯১, সহকারী শিক্ষক ৬১৫

    August 15, 2026

    যশোরে পিস্তল ঠেকিয়ে গুলি করার চেষ্টা থানায় অভিযোগ

    August 15, 2026

    খালেদা জিয়ার জন্মদিনে যশোর জেলা বিএনপির দোয়া মাহফিল

    August 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.