বিবি প্রতিবেদক
যশোরে পূর্ব শত্রুতরা জেরে ছুরিকাঘাতে একরাম হোসেন রিপন (২৭) নামে এক যুবক আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে শহরের এম কে রোডের বঙ্গবাজারের সামনে। তিনি শহরতলী উপশহর সারথী মিল মোড় এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
আহত রিপন জানান, উপশহর ই-ব্লক এলাকার আল আমিনের (২৩) সাথে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। গতকাল ব্যক্তিগত কাজে শহরের বঙ্গবাজারের সামনে গেলে পূর্ব শত্রুতা জেরে আল আমিন লোক দিয়ে তাকে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হেমন্ত পোদ্দার জানান, তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত।
শিরোনাম:
- সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
- চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
- জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
- যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
- যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
- বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
- যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
- যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !