Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে দুর্ঘটনায় ও গাছ থেকে পড়ে নিহত ২

banglarbhoreBy banglarbhoreJanuary 11, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিবি প্রতিবেদক
যশোরে পৃথক ঘটনায় দুইজনের অপমৃত্যু হয়েছে। এর মধ্যে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক স্কুলছাত্রী ও গাছ থেকে পড়ে কাঠ ব্যবসায়ী মারা গেছেন। গতকাল যশোর সদর ও চৌগাছা উপজেলায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার ঘুরুলিয়া বাজারে গতকাল ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নদী নামে এক স্কুলছাত্রী নিহত হয়। এ সময় তার মামা গুরুতর আহত হন। নদী ঘুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ও ঘুরুলিয়া গ্রামের সাহেব আলীর মেয়ে।
নিহতের ভাই রানা বলেন, আমার মামা তাকে মোটরসাইকেলে করে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। পথে ঘুরুলিয়া বাজারে পৌঁছালে সামনের দিক থেকে একটি মাটির ট্রাক তাদেরকে চাপা দেয়। এ সময় নদী ট্রাকের চাকার নিচে পড়ে। আশেপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নদীকে মৃত ঘোষণা করেন। মামাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, এ ধরনের কোনো ঘটনা আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে জানাবো।
এদিকে চৌগাছা উপজেলায় গাছ থেকে পড়ে টুটুল হোসেন (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কাঠ ব্যবসায়ী টুটুল উপজেলার জগদীশপুর ইউনিয়নের আড়কান্দি গ্রামের বাসিন্দা।
মৃতের ভাই আলামিন হোসেন জানান, টুটুল কাঠ ব্যবসার পাশাপাশি গাছ কাটা শ্রমিকেরও কাজ করতেন। একসাথে অনেকেই কাজ করেন তারা। তিনি জানান, এদিন সকালে আগে থেকে কিনে রাখা একটি রেইন্ট্রি কড়ই গাছ মারতে দুর্গাপুরে যান টুটুল। গাছ কাটার উদ্দেশ্যে গাছে উঠার পর দুর্ভাগ্যবশত হাত পিছলে গেলে নিচে পিচের রাস্তায় পড়ে মারাত্মক আহত হন। এ সময় সহকর্মীদের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুর রহমান ইমন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.