Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সৌদি আরবের সঙ্গে যৌথ সামরিক জোট থেকে প্রত্যাহার দাবি জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের ( ভিডিও সহ )
  • সুলতান শিশুদের ভালবাসতেন : ‘আনন্দ বাড়ি’ আয়োজিত অনুষ্ঠানে বক্তারা
  • যশোরে সুরধুনী সংগীত নিকেতনের বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ‘হ-য-ব-র-ল-২০২৬’ অনুষ্ঠিত
  • শার্শায় অ্যাসিল্যান্ড ও ভূমি কর্মকর্তাদের বিরুদ্ধে ‘মনগড়া’ প্রতিবেদনের অভিযোগ, সংবাদ সম্মেলন
  • যশোর জেনারেল হাসপাতালের সিসিইউ দ্রুত চালুর উদ্যোগ : মুস্তাফিজুর রহমান
  • ‘হানি ট্র্যাপে’ ফাঁসিয়ে লুট, যশোরে ৩ জন আটক
  • রাস্তাই যেন যশোরের ডাস্টবিন!
  • মণিরামপুরে বিএনপি নেতা শহীদ ইকবাল ও মিন্টুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, August 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
Uncategorized

যশোরে পিতা-মাতা হত্যা : ছেলের মৃত্যুদণ্ডের আদেশ

banglarbhoreBy banglarbhoreJune 30, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক:
যশোরের চৌগাছায় মহির ও আনোয়ারা দম্পতি হত্যা মামলায় ছেলে মিলন উদ্দিনকে মৃত্যুদন্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। আজ রোববার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (৭ম) আদালতের বিচারক জুয়েল অধিকারী এ আদেশ দিয়েছেন। আদালতের পেশকার শাহরিয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, আসামি মিলন উদ্দীন (৩২) উচ্ছৃংখল প্রকৃতির লোক। সে তার পিতা-মাতার কাছ থেকে টাকা নিয়ে সারাদিন ঘুরে বেড়াতো। তাকে কাজকর্ম করার কথা বললেও সে শুনতো না। ২০১৯ সালের ২৫ ডিসেম্বর সকাল সাড়ে ১১টার দিকে সে তার পিতা মহির উদ্দীনের (৬২), কাছে হাত খরচের জন্য ২ হাজার টাকা চায়। টাকা না দেয়ায় মিলন ঘরে থাকা ধারালো গাছী দাঁ দিয়ে পিতাকে উপর্যুপরি কুপিয়ে জখম করে। এসময় তার মা আনোয়ারা বেগম (৫৫) ঠেকাতে গেলে মিলন তাকেও কুপিয়ে জখম করে। একপর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণে মহির ও আনোয়ারা ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় মিলনের বিরুদ্ধে চৌগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন তার ভাই হুমায়ুন কবির।

দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ বিচারক জুয়েল অধিকারী আসামি মিলন উদ্দিনকে মৃত্যুদন্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন। রায় ঘোষণা শেষে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

যশোরেশ্বরী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সভা

November 30, 2025

চৌগাছায় নাগরিক ঐক্য’র নারী সমাবেশ

November 29, 2025

আধুনিক যশোরের রূপকার তরিকুল ইসলাম

November 3, 2025
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.