Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে আতিয়ার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন
  • যশোরে তিন দিনব্যাপি ফল মেলা উদ্বোধন
  • বাংলাদেশ বুলেটিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে র‌্যালি-মিষ্টিমুখ
  • কেশবপুরে মৎস্য চাষিদের মাঝে উপকরণ বিতরণ
  • ২৮ জুন চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
  • যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই
  • একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল
  • অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ৭, ২০২৫

যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন, বিচার চেয়ে ভাইয়ের সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ৭, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন, বিচার চেয়ে ভাইয়ের সংবাদ সম্মেলন
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে পারিবারিক শত্রুতার জেরে যুবক আ. হোসেনকে হত্যার অভিযোগ এনে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তার বড় ভাই আফজাল হোসেন। সোমবার প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে আফজাল হোসেন জানান, তার ছোট ভাই আ. হোসেন (৩৫) গত ৩০ জুন গভীর রাতে কুশিয়া গ্রামে খুন হন। পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের মোনাফজ্জামান লিটন, আমিরুল ইসলাম টুটুলসহ আরও কয়েকজন মিলে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে।

তিনি অভিযোগ করেন, ঘটনার দিন সকালে বাজারে যাওয়ার পথে আ. হোসেনকে প্রথমে মারধর করা হয়। পরে রাত ৩টার দিকে তাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে আবারও বেধড়ক মারধর করা হয়। এতে শরীরের বিভিন্ন স্থানে রক্তক্ষরণ হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

সংবাদ সম্মেলনে নিহতের ভাই আফজাল হোসেন আরও জানান, হত্যাকাণ্ডের পর আসামিরা তার ভাইয়ের দোকান ভাঙচুর ও লুটপাট করে এবং মামলা না করতে পরিবারকে হুমকি দিতে থাকে। তিনি বলেন, “আমরা বিচার চাইতে গেলে উল্টো আমাদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।”

তিনি অভিযোগ করেন, আসামিরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচ মামলার তদন্তে গাফিলতি পরিলক্ষিত হচ্ছে। বর্তমানে এ সংক্রান্ত একটি হত্যা মামলা যশোর জজ কোর্টে বিচারাধীন আছে।

সংবাদ সম্মেলনে আফজাল হোসেন দ্রুত আসামিদের গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে আতিয়ার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

যশোরে তিন দিনব্যাপি ফল মেলা উদ্বোধন

বাংলাদেশ বুলেটিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে র‌্যালি-মিষ্টিমুখ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.