Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব অনুষ্ঠিত
  • অভয়নগরে কলেজছাত্র নিখোঁজ, থানায় জিডি
  • কোটচাঁদপুরে মাদক বিরোধী অভিযানে যুবকের কারাদণ্ড
  • চৌগাছায় ট্রাকচাপায় সেলুন কর্মী নিহত
  • পাইকগাছায় আরএফএল’র বিক্রয়কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার : সহকর্মী পলাতক
  • মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবায় চ্যাম্পিয়ন ভারতের সহাম
  • দেশের অর্থনীতির প্রাণশক্তি কৃষি : এমপি মতিয়ার
  • কেশবপুরে অবৈধ চায়না দুয়ারি জাল জব্দের পর ধ্বংস
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুলাই ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ১৩, ২০২৫

যশোরে প্রায় ২ কোটি টাকা বাজার মূল্যের সোনা জব্দ আটক ৩

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ১৩, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোরে প্রায় ২ কোটি টাকা বাজার মূল্যের সোনা জব্দ আটক ৩
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগাঁ বাসস্ট্যান্ড এলাকা থেকে ১ কেজি ৩১৫ গ্রাম ওজনের ১১টি স্বর্ণের বারসহ ৩ স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার ভোর রাতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি টহলদল অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আতা এলাহি জীবন (৩৫), গাজীপুরের কাশিমপুরের আবুল কালাম আজাদ (৪৬) এবং বগুড়ার শেরপুরের রামপ্রসাদ মন্ডল (২৮)। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৯২ লাখ ২৭ হাজার ৯৩০ টাকা।

প্রেস বিফিং এ ৪৯ বিজিবি জানিয়েছেন, ধলগাঁ বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে টহলদল অবস্থান নিলে ওই তিনজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। তাদের প্যান্টের পকেট ও মানিব্যাগের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়। স্বর্ণের পাশাপাশি তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও একটি পাওয়ার ব্যাংকও জব্দ করা হয়েছে। মোবাইল ও পাওয়ার ব্যাংকসহ মোট জব্দকৃত মালামালের বাজারমূল্য প্রায় ১ কোটি ৯২ লাখ ৯৩ হাজার ৯৩০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, তারা ঢাকার তাঁতীবাজার এলাকার চোরাকারবারীদের কাছ থেকে এই স্বর্ণ সংগ্রহ করে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলো। তাদের মধ্যে দুইজন যশোর হয়ে চৌগাছা সীমান্ত এবং অন্যজন যশোর-নাভারণ হয়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের পরিকল্পনা করেছিলো। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আটক ৩ জব্দ টাকা প্রায় ২ কোটি বাজার মূল্যের যশোরে সোনা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব অনুষ্ঠিত

অভয়নগরে কলেজছাত্র নিখোঁজ, থানায় জিডি

কোটচাঁদপুরে মাদক বিরোধী অভিযানে যুবকের কারাদণ্ড

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.