বিবি প্রতিবেদক
যশোরে প্রেমিকার বড় ভাইয়ের লাঠির আঘাতে সুমন হোসেন (২৬) নামে এক প্রেমিক আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল সকালে সদরের ইছালী মনোহরপুর গ্রামে। তিনি সদরের ফতেপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা।
আহত সুমন জানান, মামাতো বোন মিমের সাথে তার দীর্ঘদিন প্রেমের সম্পর্ক রয়েছে। যা দুই পরিবারই জানে। সকালে তাদের বাড়ি বেড়াতে গেলে মামাতো ভাই বাপ্পি তাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। পরিবারের অনান্য সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হেমন্ত পোদ্দার জানান, তার মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশংকাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
শিরোনাম:
- সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
- চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
- জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
- যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
- যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
- বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
- যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
- যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !