Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ৫ দিয়ে দুই খুন : আতঙ্ক খুলনাজুড়ে
  • ব্যঞ্জন যশোরের প্রতিষ্ঠাবার্ষিকীতে তিন গুণীজনকে সম্মননা
  • পৈতৃক জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কার করতে হবে : আবু জাফর
  • সারের কার্ড ভাগাভাগি নিয়ে মহেশপুরে দু’পক্ষের সংঘর্ষ : আহত ১২
  • যশোরে ইন্টারনাল মেডিসিন দিবস উদযাপিত
  • আশাশুনিতে সন্ত্রাসবিরোধী মামলার আসামির সাথে স্টেজে ওসি
  • তথ্য অফিসের উদ্যোগে যশোরে ডেঙ্গু সচেতনতামূলক ওরিয়েন্টেশন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বাবা ‘হত্যা’র বিচার দাবিতে মেয়ের সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreOctober 4, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের ঝিকরগাছায় রফিকুল ইসলামকে (৫০) নামে এক ব্যক্তিকে গাছে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ তুলে জড়িতদের বিচারের দাবি করেছে নিহতের স্বজনেরা। আজ শনিবার দুপুুরে প্রেস ক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানিয়েছেন নিহতের মেয়ে মিনি খাতুন। সংবাদ সম্মেলনে মিনি অভিযোগ করেন, হত্যার ঘটনায় মামলা হলেও কাউকে আটক করেনি পুলিশ। বিভিন্ন সময়ে অভিযুক্তরা মামলাটি প্রত্যাহার করে মিমাংসার চাপ দিচ্ছেন।

অভিযুক্তরা বিএনপি নেতা হওয়াতে পুলিশের পক্ষপাতিত্বের অভিযোগ করেন তিনি। নিহত রফিকুল ইসলাম হাজিরবাগ ইউনিয়নের সোনাকুড় গ্রামের বাসিন্দা। গত ২ জুলাই তিনি হত্যার শিকার হন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নিহত রফিকুল ইসলাম প্রতিবন্ধী হওয়ার কারণে প্রতিবেশী ঘরজামাই জহিরুল ইসলাম স্থানীয় রাজনৈতিক নেতাদের সহযোগিতায় রফিকুলের ৪ কাঠা জমি দখলের টেষ্টা করছিলেন। এর ধারাবাহিকতায় ২ জুলাই সোনাকুড় গ্রামের জহির উদ্দিনের চায়ের দোকানে পাশে একটি মেহগনি বাগানে উপজেলা বিএনপির সহ সভাপতি তমেজ উদ্দিনের ছেলে নাজমুল ইসলামের নেতৃত্বে কয়েকজন যুবক মব সৃষ্টি করে। সেখানে তার হাত ও পা গাছের সঙ্গে বেঁধে ৪৫ মিনিট শারীরিক নির্যাতন করে। অমানসিক নির্যাতনে ঘটনাস্থলেই রফিকুল মারা যান। এই ঘটনায় নিহতের মেয়ে মিনি খাতুন বিএনপি নেতার ছেলে নাজমুল ইসলামসহ ১২ জনকে আসামি করে জুডিসিয়াল আদালতে মামলা করেন। মামলার করে আসামিরা বিভিন্ন সময়ে হামলা ভয়ভিতি করার চেষ্টা করছে। এমনকি মামলা প্রত্যাহার করে মীমিংসা করার জন্য চাপ দিচ্ছেন। এসব ঘটনায় থানায় গেলে পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।

মিনি খাতুন বলেন, ‘মামলার আসামিদের তো ধরা হচ্ছে না, বরং হুমকি নিরাপত্তার জিডি করতে গেলে পুলিশ না নিয়ে বাড়িতে যাওয়ার পরামর্শ দিচ্ছে। এছাড়া আসামিরা তার বাবার চার কাঠা জমি দখলে নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।’
স্থানীয়রা জানান, নিহত রফিকুল মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন। সোনাকুড় গ্রামের আজগার আলীর জামাতা জহর আলীর সঙ্গে জমিসংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ ছিলো প্রতিবেশি রফিকুলের। ঘটনার দুদিন আগে জহুর আলী শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে স্থানীয় বাজারে যাচ্ছিলেন। পথে জহিরের চায়ের দোকানের সামনে পৌঁছালে হঠাৎ প্রতিবেশী রফিকুল ইসলাম তার মাথায় দা দিয়ে কুপিয়ে আহত করে। এ ঘটনার জেরে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে রফিকুলকে দড়ি দিয়ে বেঁধে গণপিটুনি দেয়। একপর্যায়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। অভিযুক্তনাজমুলের সঙ্গে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। তবে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, ‘ঘটনাটি নিয়ে থানায় ও আদালতে পৃথক দুটি মামলা হয়েছে। থানার মামলাটিতে চারজন আসামি। তারা সবাই আদালত থেকে জামিন নিয়ে এসেছে। পুলিশের পক্ষপাতিত্বের কোন প্রশ্নেই উঠে না। বরং তারা মামলাটি মিমাংসার জন্য এলাকায় বিভিন্ন মহলে দেন দরবার করছেন।’

দাবি বাবা ‘হত্যা’ বিচার মেয়ে যশোর সংবাদ সম্মেলন
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ৫ দিয়ে দুই খুন : আতঙ্ক খুলনাজুড়ে

    October 30, 2026

    ব্যঞ্জন যশোরের প্রতিষ্ঠাবার্ষিকীতে তিন গুণীজনকে সম্মননা

    October 30, 2026

    পৈতৃক জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

    October 30, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.