৭ জানুয়ারির ডামি নির্বাচন বর্জন করায় যশোরবাসীসহ সর্বস্তরের জনগণকে অভিনন্দন জানিয়ে বাম গণতান্ত্রিক জোট যশোর জেলা নেতৃবৃন্দ গতকাল বিকেলে জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করে।
জোটের যশোর জেলা কমিটির সমন্বয়ক বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য জিল্লুর রহমান ভিটুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির সভাপতি আবুল হোসেন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক তসলিম উর রহমান, বাসদের জেলা নেতা আলাউদ্দিন প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ যশোর জেলা বিএনপির কর্মসূচিতে পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বিএনপির প্রচার পত্র বিতরনে পুলিশের বাধা, লাঠি চার্জ ও জেলা আহ্বায়ক নার্গিস বেগম সহ নেতা কর্মীদের উপর লাঠি চার্জের ঘটনা প্রমাণ করে ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিরোধী মত গ্রহণ করার সহিষ্ণুতা হারিয়েছে।-প্রেস বিজ্ঞপ্তি
শিরোনাম:
- সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
- চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
- জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
- যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
- যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
- বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
- যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
- যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !