Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই
  • একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল
  • অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ
  • বাঘারপাড়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • কোটচাঁদপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  • মণিরামপুরে দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • ফকিরহাটে দেড় সহস্রাদিক ইয়াবাসহ গ্রেপ্তার ১
  • যশোরে তৌহিদী জনতার কালেমা পতাকা মিছিল (ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ১৭, ২০২৫

যশোরে ভেজাল মোবিল কারখানায় অভিযান : ২ লাখ টাকা জরিমানা

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ১৭, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোরে ভেজাল মোবিল কারখানায় অভিযান : ২ লাখ টাকা জরিমানা
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

মোটরসাইকেলের গ্যারেজ বা শো-রুম থেকে দেশি-বিদেশি ও নামি-দামি কোম্পানির খালি বোতল সংগ্রহ করে তাতে নিম্নমানের মবিল ঢুকিয়ে বাজারজাত করতেন যশোর শহরের বেজাপাড়া এলাকার আরবি অটো নামে মোটর পার্টস প্রতিষ্ঠান। বোঝার উপায় থাকতো না সেগুলো খোলা এবং মানহীন মবিল। বছরের পর বছর অভিনব কায়দায় বোতলজাত মবিল প্রতারণা করে যশোরে বাজারজাত করে আসছিলেন এই প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোরের কর্মকর্তারা। অভিযানে ধরা পড়ে প্রতিষ্ঠানটির জালিয়াতি।

এদিন তার কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিম্নমানের খোলা মবিল, খালি ক্যান এবং বোতলজাত মবিল জব্দ করা হয়। এ সময়ে কারখানার মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। এ সময় কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহাসহ র‌্যাব ও পুলিশের দুটি টিম উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি বেজপাড়াতে একটি ভেজাল মোবিল কারখানা রয়েছে। আরবি অটো নামে প্রতিষ্ঠানটি বিদেশি স্বনামধন্য ব্রান্ডিং মটুল, মবিল, হিরো, ইয়ামাসহ কয়েকটি নামকরা ব্রাণ্ডের মোবিলের খালি ক্যানে নিম্নমানের মোবিল ভরে বাজারজাত করতো। এতে এসব ব্রান্ডের স্বনাম যেমন ক্ষুণ্ন হতো, তেমনি দ্রুত গাড়ির যন্ত্রাংশ নষ্ট হতো। অভিযানে নকল মোবিল নষ্ট করা হয়েছে।

এবং ভোক্তা অধিকার ২০০৯ সালের ৫০ ধারা অনুযায়ী দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই

একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল

অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.