Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
  • লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
  • কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে সন্ত্রাসী হামলায় ৩ ছাত্রদল কর্মী আহত

banglarbhoreBy banglarbhoreJanuary 8, 2024Updated:January 8, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিবি প্রতিবেদক
সংগঠনের জেলা সহ-সভাপতির পিতার দাফন শেষে ফেরার পথে সন্ত্রাসীদের মারপিটের শিকার হয়েছেন সরকারি এম এম কলেজ ছাত্রদলের তিন নেতা-কর্মী। গতকাল বিকেলে শহরের কারবালা কবরস্থানের পাশেই এ মারপিটের ঘটনা ঘটে।
আহতরা হলেন- এমএম কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জাহিদুল ইসলাম বিল্টু, টিটন দরফদার ও ছাত্রদল কর্মী জিহাদ হোসেন। আহতদেরকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোর সরকারি এমএম কলেজ ছাত্রদলের আহ্বায়ক শেখ হাসান ইমাম জানান, সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি সাইফুজ্জামান রাজের পিতার দাফন সেরে কারবালা কবরস্থান থেকে তারা রিকশাযোগে ফিরছিলেন। কারবালা প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে তাদের ওপর ৫ থেকে ৭ জন সন্ত্রাসী হামলা করে। হামলাকারীরা ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বিল্টু, টিটন তরফদার ও ছাত্রদল কর্মী জিহাদ হোসেনকে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। হামলাকারীরা এম এম কলেজ শাখা ছাত্রলীগ নেতা-কর্মী বলে অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
চিকিৎসকরা জানিয়েছেন, জাহিদুল ইসলাম বিল্টু ও টিটন তরফদার মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তাদের মাথার সিটি স্ক্যান করতে বলা হয়েছে, রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাবে না।
হামলার বিষয়ে এমএম কলেজ ছাত্রদলের আহ্বায়ক শেখ ইমাম হাসান বলেন, সরকার বিরোধী নিয়মিত কর্মসূচি পালনের কারণে তারা ছাত্রলীগ সন্ত্রাসীদের রোষানলের শিকার হয়েছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026

যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা

July 28, 2026

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.