Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
  • যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ৩৩ সদস্য পুরস্কৃত
  • বাঘারপাড়া বিএনপির বিরুদ্ধের ফ্যামিলি কার্ডের নামে ‘এনআইডি ও ছবি সংগ্রহের’ অভিযোগ
  • ‘মাদ্রাসা শিক্ষাকে ‘মডেল’ হিসেবে গড়ে তোলার আহ্বান’ ড. মোহাম্মদ আবু জাফর খান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ১২, ২০২৬

যশোরে ৫৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ১২, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরে ৫৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫৪ লাখ টাকার স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার সকালে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার দাইতলা ব্রিজের ওপর অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক ব্যক্তি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কালিনগর গ্রামের বাসিন্দা আবু সাঈদ (৪১)।

আটকের সময় তার কাছ থেকে ২৩৩ দশমিক ২৯ গ্রাম ওজনের ২টি স্বর্ণের বার, একটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৩২০ টাকা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ৫৪ লাখ ৮ হাজার ৮২৮ টাকা। জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য ৫৪ লাখ ৩০ হাজার ১৪৮ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, তার কোমরে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় স্বর্ণের বার দুটি পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু সাইদ জানিয়েছেন, তিনি ঢাকার ধোলাইপাড় এলাকা থেকে স্বর্ণের বার সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। পাচার রোধে বিজিবি নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর স্বর্ণের বার
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )

যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন

যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.