Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাংবাদিক ইউনিয়ন যশোরের নতুন সদস্য পদ পেলেন ৬ জন
  • যশোরে ইয়াবাসহ আটক ৩
  • যশোরে যুবলীগের এক কর্মী আটক
  • প্রেসক্লাব যশোরের নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১৯ সেপ্টেম্বর
  • যশোর জেলায় ভোটার বেড়েছে ৪ হাজার ৬৩৮ জন
  • সিডও সনদের দুই ধারার সংরক্ষণ প্রত্যাহার দাবি মহিলা পরিষদের
  • যশোর সদর হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগ, যুবক আটক
  • যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুলে ৩ দিনব্যাপি শিক্ষক প্রশিক্ষণ শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, September 4
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর উপশহরে মহিলা দল নেত্রী গুলিবিদ্ধ

banglarbhoreBy banglarbhoreAugust 15, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর শহরতলীর উপশহর এলাকায় বৃহস্পতিবার মধ্যরাতে এক বাড়িতে হামলা করে নাসরিন আক্তার (৫০) নামে এক নারীকে গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা।

 

রাত আড়াইটার দিকে উপশহর বি-ব্লক এলাকার ১১৫ নং বাড়িতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আহত নাসরিন আক্তার জাতীয়তাবাদী মহিলা দলের ৫ নং উপশহর ইউনিয়নের নেত্রী।

গুলিবিদ্ধ নাসরিন আক্তার এবং তার স্বজনরা জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে নাসিরন আক্তারের বাড়ির সামনে দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে এসে তার দুই ছেলেকে হত্যার উদ্দেশ্যে বাড়ির থাই গ্লাসের বাইরে থেকে গুলি করে। এ সময় নাসরিন আক্তার পেটের ডান পাশে গুলিবিদ্ধ হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

জানা গেছে, গুলিবিদ্ধ নাসরিন আক্তারের দুই ছেলে মো. রুবেল (৩৫) উপশহর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি এবং মো. রুপম (৩২) একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি। আহতের স্বজনদের ধারণা রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা নাসরিন আক্তারের দুই ছেলেকে হত্যা করার উদ্দেশ্যে এ হামলা চালায়।

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আরএমও বজলুর রশিদ টুলু জানান, গুলিবিদ্ধ নাসরিন আক্তার আশংকামুক্ত।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, উপশহরে নাসরিন আক্তার গুলিবিদ্ধের ঘটনা আমি শুনেছি। আমার কাছে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখবে।

##

 

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাংবাদিক ইউনিয়ন যশোরের নতুন সদস্য পদ পেলেন ৬ জন

    September 4, 2026

    যশোরে ইয়াবাসহ আটক ৩

    September 3, 2026

    যশোরে যুবলীগের এক কর্মী আটক

    September 3, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.