Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
  • যশোর শিক্ষা বোর্ডের একাডেমি শাখার উপসচিব শেখ সফি বরখাস্ত
  • অভয়নগরে শিক্ষার্থী ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
  • সুরধুনী সংগীত নিকেতনের ছাত্র-ছাত্রীদের সনদপত্র বিতরণ
  • মহেশপুরে গোয়াল ঘরের পঁচা পানি নিয়ে দ্বন্দ্বে প্রতিবেশির লাঠির আঘাতে নিহত ১
  • যশোর পৌর জাতীয় পার্টির আহবায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত
  • কালিগঞ্জে পুকুরে ডুবে প্রাণ হারালো দুই শিশুর
  • যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 19
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর এমএম কলেজে শিক্ষার্থীদের বায়োমেট্রিক হাজিরা যন্ত্র স্থাপন

banglarbhoreBy banglarbhoreDecember 11, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নিজস্ব প্রতিবেদক
যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে শিক্ষার্থীদের জন্য বায়োমেট্রিক অ্যাটেনডেন্স (হাজিরা) ডিভাইস স্থাপন করা হয়েছে। সোমবার সকালে কলেজের নতুন বিজ্ঞান ভবনে এ কার্যক্রমের উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব। কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু বক্কর সিদ্দিকী, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর মদন কুমার সাহা, প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মহসীন উদ্দীন প্রমুখ।
প্রধান অতিথি প্রফেসর ড. আহসান হাবীব বলেন, শিক্ষার্থীদের কল্যাণে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ্য। এ বায়োমেট্রিক অ্যাটেনডেন্স ডিভাইসের মাধ্যমে শিক্ষার্থীদের মৌলিক জবাবদিহিতা ও নিয়মতান্ত্রিকতা চর্চা নিশ্চিত হবে। প্রযুক্তি ও জ্ঞানের সমন্বয় যারা ঘটাতে পারবে তারাই ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রায় এবং শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে; তাদের জন্য স্মার্ট শিক্ষার পরিবেশ সৃষ্টিতে কাজ করে যাচ্ছে সরকারি মাইকেল মধুসূদন কলেজ প্রশাসন। এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে সকল শিক্ষার্থীকে সমন্বিত প্রযুক্তি ব্যবস্থাপনার আওতায় আনা হয়েছে। আজ এ নতুন উদ্যোগের মাধ্যমে আরো এক ধাপ এগিয়ে গেল সরকারি মাইকেল মধুসূদন কলেজ। আমরা এ ধরনের নতুন নতুন প্রযুক্তির মধ্য দিয়ে নতুন জয়যাত্রায় শামিল হব এবং স্মার্ট দেশ গড়তে এগিয়ে যাব।
ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শাহ্জাহান কবীবের সঞ্চলনায় অনুষ্ঠানে কলেজের ১৯টি বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপকবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। কলেজ সংশ্লিষ্টরা জানিয়েছেন মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শ্রেণিকক্ষে শিক্ষার্থী হাজিরা নিশ্চিতকরণে প্রাথমিকভাবে নতুন বিজ্ঞান ভবনে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য দুটি বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স ডিভাইস, আব্দুল হাই কলা ভবনের দ্বিতীয় তলায় ২১২ নম্বর কক্ষের সামনে মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য একটি এবং ব্যবসায় প্রশাসন বিভাগের চতুর্থ তলায় ৪০২ নম্বর কক্ষের সামনে বাণিজ্য শাখার শিক্ষার্থীর জন্য একটি ও ইতিহাস বিভাগে একটি বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স ডিভাইস (ফেস লগ-ইন) স্থাপন করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

    September 19, 2026

    যশোর শিক্ষা বোর্ডের একাডেমি শাখার উপসচিব শেখ সফি বরখাস্ত

    September 18, 2026

    অভয়নগরে শিক্ষার্থী ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

    September 18, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.