বাংলার ভোর প্রতিবেদক
যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহবুবুল হক খানের বদলি জনিত কারণে সকালে শিক্ষক লাউঞ্জে ‘এক বিদায় সংবর্ধনা’ অনুষ্ঠানের আয়েজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ ড. আবু বক্কর সিদ্দিকী। এ সময় প্রধান অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর আখতার হোসেন। এছাড়াও অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রফেসর মাহবুবুল হক খান গত ৪ জুলাই সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেছিলেন। মাত্র ৭৪ কার্যদিবসের পরিসমাপ্তির মধ্য দিয়ে তিনি নতুন কর্মস্থল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকাতে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করবেন। এর আগে তিনি যশোর সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন।
তিনি তার বক্তব্যে বলেন, সরকারি মাইকেল মধুসূদন কলেজের শিক্ষার্থীরা তাঁকে সহযোগিতা করে গেছে বলেই দেশের খারাপ অবস্থায় তিনি কলেজে বৃক্ষরোপণ, টিউবওয়েল পুনরায় স্থাপন, ডিজিটাল বোর্ড চালু করতে পেরেছিলেন। এছাড়াও কলেজের শিক্ষক এবং কর্মচারীবৃন্দও তাঁকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন। পরবর্তীতে নতুন অধ্যক্ষ প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরের হাতে দায়িত্ব হস্তান্তর করেন। সর্বশেষে নতুন অধ্যক্ষ শিক্ষক লাউঞ্জে শিক্ষক পরিষদের শিক্ষকবৃন্দ এবং অন্যান্য শিক্ষকদের সাথে মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ষোঘণা করা হয়।
অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন কলেজের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং অর্থনীতি বিভাগের প্রভাষক মাম্পী সিংহ রায়।
শিরোনাম:
- সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
- চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
- জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
- যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
- যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
- বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
- যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
- যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !