প্রতিবেদক
যশোর ক্যান্টনমেন্ট কলেজে ৩৫তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে কলেজের মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সেনাবাহিনীর যশোর এরিয়া কমান্ডার ও ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল ও শৃঙ্খলার মানের ভূয়সী প্রশংসা করেন।
সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ লে. কর্নেল নুসরাত নুর আল চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন। প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলাদেশের ৮টি বিভাগের ইতিহাস ঐতিহ্য নিয়ে ডিসপ্লে অনুষ্ঠিত হয়। ডিসপ্লের মাধ্যমে নিজ নিজ বিভাগের ইতিহাস ঐতিহ্য খাবার স্থাপনার প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়। অনুষ্ঠানে যশোরে এরিয়ার উর্দ্ধতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, কলেজের শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানিয়েছেন, একাডেমিক কার্যক্রমের পাশাপাশি খেলাধূলার মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক মনোবল দৃঢ় ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করার উদ্দেশে প্রতি বছর আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। সুস্থ্য দেহে সুন্দর মন, এই স্লোগানে ক্রীড়া প্রতিযোগিতায় এ বছর প্রায় ৪৩টি ইভেন্টে দেড় হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।
শিরোনাম:
- ৫ দিয়ে দুই খুন : আতঙ্ক খুলনাজুড়ে
- ব্যঞ্জন যশোরের প্রতিষ্ঠাবার্ষিকীতে তিন গুণীজনকে সম্মননা
- পৈতৃক জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
- জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কার করতে হবে : আবু জাফর
- সারের কার্ড ভাগাভাগি নিয়ে মহেশপুরে দু’পক্ষের সংঘর্ষ : আহত ১২
- যশোরে ইন্টারনাল মেডিসিন দিবস উদযাপিত
- আশাশুনিতে সন্ত্রাসবিরোধী মামলার আসামির সাথে স্টেজে ওসি
- তথ্য অফিসের উদ্যোগে যশোরে ডেঙ্গু সচেতনতামূলক ওরিয়েন্টেশন