Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শ্রদ্ধা, আলোচনা আর প্রীতি ফুটবলে স্মরণ কমরেড অমল সেনকে
  • সাড়ে ৩ কোটি টাকার ড্রেন পরিস্কারেও মেলেনি স্বস্তি : বৃষ্টি হলেই ডোবে যশোর শহর
  • যশোরে উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
  • সুজন’র যশোর জেলা কমিটি গঠিত
  • নড়াইলে অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে “দ্বীপকুঞ্জ” উদ্বোধন
  • মণিরামপুর আ’লীগ নেতা ও তার ছেলের ফুটপাত দখল!
  • সাতক্ষীরায় ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণ নির্ধারণে গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
  • বাঘারপাড়ায় বাকড়িতে কমরেড অমল সেনের ১১৩তম জন্মজয়ন্তী পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুলাই ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম নভেম্বর ২১, ২০২৪

যশোর মটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচন সংস্কার ও উন্নয়ন পরিষদের পক্ষে ২৭টি মনোনয়নপত্র ক্রয়

banglarbhoreBy banglarbhoreNo Commentsনভেম্বর ২১, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে বৃহস্পতিবার সংস্কার ও উন্নয়ন পরিষদ মনোনয়নপত্র ক্রয় করেছেন। এদিন পরিষদের পক্ষে ২৭টি মনোনয়নপত্র সংগ্রহ করেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক আতাউল্লাহ। এ সময় যশোর পৌরসভার সাবেক কমিশনার রিয়াজ উদ্দিন, মটর পার্টস ব্যবসায়ী গোলাম ফারুক লিটন, যশোর চেম্বার অব কমার্সের যুগ্ম সম্পাদক মকছেদ আলী, এজাজ উদ্দিন টিপুসহ পরিষদের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে সংস্কার ও উন্নয়ন পরিষদের নেতৃত্বে রয়েছেন কাসেদুজ্জামান সেলিম ও এজাজ উদ্দিন টিপু। এর আগে বুধবার শাহিনুর হোসেন ঠান্ডু ও সেলিম রেজা বাপ্পি পরিষদ ২৫টি পদের বিপরীতে ২৭টি মনোনয়নপত্র ক্রয় করেছেন। আগামী ১২ ডিসেম্বর এই সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২৩ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র কেনা যাবে। জমা দিতে হবে ২৪ নভেম্বর।

জানা গেছে, বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর শাখার দ্বি-বার্ষিক নির্বাচন সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালের ১০ ডিসেম্বর। ইতিমধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন কমিশন। নির্বাচনী কমিশনের প্রধান করা হয়েছে যশোর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড, মো: ইসহককে। কমিশনার হয়েছেন যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর শাখার নির্বাচনে গঠিত নির্বাচন কমিশনার মিজানুর রহমান খান জানান, বৃহস্পতিবার সংস্কার ও উন্নয়ন পরিষদের পক্ষে ২৭টি মনোনয়নপত্র ক্রয় করা হয়েছে।

মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর শাখার নির্বাচন জমে উঠতে শুরু করেছে। ইতিমধ্যে দুটি প্যানেল তাদের প্রচারণা শুরু করেছেন। সকাল থেকে রাত ৮টা পর্যন্ত ভোটারদের দোকানে গিয়ে ভোট যাচ্ছেন। অনেকে বাড়ি গিয়েও ভোট প্রার্থনা করছেন।

মটর পার্টস
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শ্রদ্ধা, আলোচনা আর প্রীতি ফুটবলে স্মরণ কমরেড অমল সেনকে

সাড়ে ৩ কোটি টাকার ড্রেন পরিস্কারেও মেলেনি স্বস্তি : বৃষ্টি হলেই ডোবে যশোর শহর

যশোরে উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.