Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ৫ দিয়ে দুই খুন : আতঙ্ক খুলনাজুড়ে
  • ব্যঞ্জন যশোরের প্রতিষ্ঠাবার্ষিকীতে তিন গুণীজনকে সম্মননা
  • পৈতৃক জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কার করতে হবে : আবু জাফর
  • সারের কার্ড ভাগাভাগি নিয়ে মহেশপুরে দু’পক্ষের সংঘর্ষ : আহত ১২
  • যশোরে ইন্টারনাল মেডিসিন দিবস উদযাপিত
  • আশাশুনিতে সন্ত্রাসবিরোধী মামলার আসামির সাথে স্টেজে ওসি
  • তথ্য অফিসের উদ্যোগে যশোরে ডেঙ্গু সচেতনতামূলক ওরিয়েন্টেশন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর সরকারি এমএম কলেজ : ক্যাম্পাসে শাহীন অনুসারীদের মহড়া!

banglarbhoreBy banglarbhoreJune 27, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের অনুসারী ছাত্রলীগের নেতাকর্মীরা মহড়া দিয়েছে। দেড় বছর পর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে ক্যাম্পাসে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্র ও তরুণ প্রজন্মকে উজ্জীবিত করার প্রচার মিছিলের নামে তারা মহড়া ও সংক্ষিপ্ত সমাবেশ করেন। জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার ও জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াসের নেতৃত্বে পুরো ক্যাম্পাসে মহড়া দেন নেতৃবৃন্দ।

জানা যায়,  ২৩ জুন স্থানীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের অনুসারী ছাত্রলীগের নেতাকর্মীদের হটিয়ে কলেজের শহীদ আসাদ হল দখলে নেয় শাহীন  চাকলাদারের  অনুসারীরা। ছাত্রাবাসটি দেড় বছর ধরে নাবিল অনুসারীদের দখলে ছিল। ক্যাম্পাসে এতোদিন আধিপত্যে বিস্তার বা কোন কর্মসূচি করতে পারেনি শাহীন অনুসারীরা। হল দখলের চারদিন পর নেতাকর্মীদের সমাগম ঘটিয়ে শক্তির মহড়া দেখালো শাহীন অনুসারীরা বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা। যদিও হল দখলের পর থেকে নাবিল অনুসারীদের আর ক্যাম্পাসে দেখা যায়নি।

বৃহস্পতিবার সকাল থেকে অবস্থান নেন শাহীন অনুসারী হিসাবে পরিচিত ছাত্রলীগের নেতাকর্মীরা। বেলা সাড়ে ১১ টার দিকে কলেজের শহীদ আসাদ হলের আবাসিক হলের শিক্ষার্থী ও শেখ হাসিনা ছাত্রী হলের শিক্ষার্থীদের নিয়ে মহড়া দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্র ও তরুণ প্রজন্মকে উজ্জীবিত করার প্রচার মিছিলের নামে এই কর্মসূচি পালিত হলেও মূলত এটি ছিলো শাহীন অনুসারীদের শক্তির মহড়া বলে করছেন শিক্ষার্থীরা। শহীদ আসাদ হল থেকে এই মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভাস্কর্য্যর সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রলীগের নেতাকর্মীরা বলেন, ‘এমএম কলেজের মাটি ছাত্রলীগের ঘাঁটি। যার নিন্ত্রয়ণ কর্তা জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। এই ক্যাম্পাসে কেউ বিশৃঙ্খলা করতে এলে তাদের ছাড় দিবে না ছাত্রলীগের নেতাকর্মীরা। এই কলেজের শিক্ষার্থীরাই ছাত্রলীগের রাজনীতি করবেন। কোন অছাত্র বহিরাগতদের এই ক্যাম্পাসে জায়গা দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।

এদিকে, ক্যাম্পাস হল দখল নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বড় ধরণের সহিংসার আশাঙ্কাও করছেন সাধারণ শিক্ষার্থীরা। এমনকি আজ অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীদের মহড়া ও স্লোগানে সাধারণ শিক্ষার্থীদের মাঝে সৃষ্টি হয় আতংক।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার জানান, ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্র ও তরুণ প্রজন্মকে উজ্জীবিত করার প্রচার মিছিল করেছি। কোন মহড়া দেওয়া হয়নি। এম এম কলেজে ছাত্রলীগের কোন কমিটি নেই। অছাত্র বহিরাগতরা ছাত্রলীগের নাম পরিচয় বহন করে হল দখলে রেখেছিলো। আমরা সরাসরি বলেছি, এই কলেজের শিক্ষার্থীরাই ছাত্রলীগের রাজনীতি করবে। এখান থেকে আগামি নেতৃত্ব গড়ে তোলা হবে। ক্যাম্পাসে অপরাজনীতিদের জায়গা নেই।’

সরকারি এমএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিকী বলেন, ‘কলেজে কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটেনি। ছাত্রলীগের একটি পক্ষ কর্মসূচি করেছে। তবে ক্যাম্পাসে কেউ পরিবেশ নষ্ট করলে তাদের কারোও ছাড় নেই। ’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ৫ দিয়ে দুই খুন : আতঙ্ক খুলনাজুড়ে

    October 30, 2026

    ব্যঞ্জন যশোরের প্রতিষ্ঠাবার্ষিকীতে তিন গুণীজনকে সম্মননা

    October 30, 2026

    পৈতৃক জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

    October 30, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.