Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • Excellent Établissement en Web : Guide Détaillé pour une Aventure de Divertissement Idéale
  • Glücksspielportal ohne Verifizierung – Zügiger Spielspaß frei von behördliche Hindernisse
  • যুবদল নেতা শহীদকে অব্যাহতি রানাসহ দুই নেতাকে চূড়ান্ত সতর্কবার্তা
  • যশোরে সবজির বাজার উর্ধ্বমুখি : স্থিতিশীল মাছ-মাংস
  • যশোরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যে জমি দখলের অভিযোগ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা
  • চুড়ামনকাটিতে আট দলীয় ফুটবলে সোনার বাংলা চ্যাম্পিয়ন
  • চৌগাছা কাঁচাবাজারে অবৈধ ১৮ দোকান, জায়গা না পেয়ে ফিরছেন কৃষক-ব্যাপারি
  • যশোরে খেলাফত মজলিসের প্রতিবাদ সমাবেশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 12
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর সরকারি মহিলা কলেজে সুপেয় পানির কষ্ট লাঘব  

banglarbhoreBy banglarbhoreDecember 14, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোর সরকারি মহিলা কলেজে পানির সংকট পুরনো। বৃষ্টির অভাব ও শহরে অপরিকল্পিতভাবে গভীর-অগভীর নলকূপ স্থাপনের কারণে পানির সমস্যা আরও প্রকট ছিল। আবাসিক কিংবা অনাবাসিক শিক্ষার্থীদের তৃষ্ণা নিবরণে বাসা বা বাইরে থেকে আনতে হতো পানি। কিন্তু এখন থেকে তাদের আর পানির জন্য হাহাকার করতে হবে না। কলেজ ক্যাম্পাসে একটি অগভীর নলকূপ স্থাপন করা হয়েছে। সেখান থেকে প্রতিদিন কলেজ পড়ুয়া শিক্ষক শিক্ষার্থীদের পানির সমস্যা মিটবে। শিক্ষার্থীদের সুপেয় পানির কষ্ট লাঘবে ব্যক্তি উদ্যোগে নলকূপসহ পানি সরবরাহ পাঁচটি ট্যাপ স্থাপন করে দিয়েছেন যশোর মেডিকেল কলেজের প্রভাষক ডা. আলাউদ্দীন আল মামুন।

শনিবার দুপুরে জেলা প্রশাসন যশোরের স্থানীয় সরকারের উপ-পরিচালক রফিকুল হাসান প্রধান অতিথি হয়ে নলকূপটি উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন, কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসান ফারুক, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম, প্রেস ক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

কলেজের কয়েকজন শিক্ষার্থী জানান, ‘কলেজে বর্তমানে দুটি হোস্টেলে আবাসিকসহ আট হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। কিন্তু কলেজে কয়েকটি টিউবওয়েল থাকলেও পানি নিয়মিত উঠে না। পানি উঠলেও অনেকগুলো টিউবওয়েলের পানি পান করার অনুপযুক্ত। এমন পরিস্থিতিতে একটি অগভীর নলকূপ স্থাপন করার মধ্যে দিয়ে অনেকটা পানির কষ্ট লাঘব হবে শিক্ষার্থীদের। আমরা এখন অনেক খুশি।’

শিক্ষার্থীদের পানির কষ্টের বিষয়টি স্বীকার করে কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসান ফারুক বলেন, ‘কলেজটিতে টিউবওয়েল থাকলেও শিক্ষার্থীদের জন্য যথেষ্ট নয়। এমন পরিস্থিতি ব্যক্তি উদ্যোগে ডা. আলাউদ্দীন আল মামুনের নলকূপটি শিক্ষার্থীদের ভোগান্তি ও পানির কষ্ট কমাবে। তার এই ধরনের উদ্যোগ প্রশংসার দাবিদার।’

এই বিষয়ে ডা. আলাউদ্দিন আল মামুন বলেন, ‘ পানির স্তর নিচে নেমে যাওয়াসহ নানা কারণে পানির সমস্যা দেখা দেয় কলেজটিতে। এক মাধ্যম থেকে জানতে পারি; কলেজটিতে শিক্ষার্থীদের পানির কষ্ট হয়। এমন পরিস্থিতিতে বিশুদ্ধ খাবার পানির জন্য অগভীর নলকূপ স্থাপনার উদ্যোগ নিই। যাতে শিক্ষার্থী কিছুটা হলেও তাদের কষ্ট লাঘব হয়।’

যশোর
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যুবদল নেতা শহীদকে অব্যাহতি রানাসহ দুই নেতাকে চূড়ান্ত সতর্কবার্তা

    September 11, 2026

    যশোরে সবজির বাজার উর্ধ্বমুখি : স্থিতিশীল মাছ-মাংস

    September 11, 2026

    যশোরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যে জমি দখলের অভিযোগ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা

    September 11, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.