Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • উন্মুক্ত হরমুজ পার হতে লাগবে অনুমতি
  • বিবর্তনের বৈশাখী উৎসবের সমাপনী
  • মিলছে না তেল : বহু সবজির সেঞ্চুরি পার
  • যশোর কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
  • চৌগাছায় গ্যাস ট্যাবলেট সেবনে কিশোরের মৃত্যু
  • কেশবপুরে স্ত্রীর মর্যাদা ফিরে পেতে সংবাদ সম্মেলন
  • বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে শিক্ষার্থী
  • তারেক রহমানের আগমন : ঝিকরগাছায় বিএনপির যৌথ প্রস্তুতি সভা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, এপ্রিল ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর  হাসপাতালের টয়লেটে প্রসূতির সন্তান প্রসবে চাঞ্চল্য

banglarbhoreBy banglarbhoreজুন ২০, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের টয়লেটে এক প্রসূতি সন্তান প্রসব করায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে টয়লেটে তার সন্তান প্রসব হয়ে যায়। এ সময় তিনি সন্তানের নাড়ি ছেঁড়া ও পরিস্কার শুরু করেন। নবজাতকের কান্নায় বিষয়টি জানাজানি হয়। পরে উদ্ধার করে তাকে জরুরী বিভাগে নেওয়া হয়। সেখান থেকে প্রসূতি ওয়ার্ডে পাঠানো হয়েছে। নবজাতক শিশু ওয়ার্ডের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

প্রসূতি কেন মেডিসিন ওয়ার্ডে ভর্তি
সন্তান হত্যাচেষ্টার অভিযোগ অস্বীকার প্রসূতির

এদিকে, অন্তঃসত্ত্বা নারী কেন মেডিসিন ওয়ার্ডে ভর্তি হলেন, আর টয়লেটে কেন সন্তান প্রসব হলো। এমন প্রশ্নে চাঞ্চল্য তৈরি হয়েছে।  চিকিৎসক ও নার্সরা বলছেন, তথ্য গোপন করে  পেটে ব্যাথার কথা বলে ওই নারী  মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। বিষয়টি খতিয়ে দেখবে হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রসূতি ওই নারীর নাম রত্না বিশ্বাস (৩৬)। তিনি বাঘারপাড়া উপজেলার জোহরপুর ইউনিয়নের খালিয়া গ্রামের বাসিন্দা রমেশ বিশ্বাসের স্ত্রী। এই দম্পতির ১০ বছর বয়সী এক মেয়ে ও আড়াই বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে।

হাসপাতালের নার্স, চিকিৎসক ও রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, জ্বর  বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে যশোর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন ৯ মাসের  অন্তঃসত্ত্বা রত্না রানী। ভর্তি হওয়ার কয়েক ঘন্টা পরেই প্রকতির ডাকে সাড়া দিয়ে হাসপাতালের টয়লেটে যান। টয়লেই ভিতরেই ওই নারী কোনো ধরনের চিকিৎসা সহায়তা ছাড়াই সন্তান প্রসব করেন। শুধু বাচ্চা প্রসবই নয়, এরপর নিজের শরীর থেকে বিচ্ছিন্ন করেন সদ্য ভূমিষ্ঠ হওয়া ছেলে শিশুটিকে। এরপর নিজেই টয়লেটের ওয়াশরুমে থাকা বদনার পানি দিয়ে নবজাতকের শরীর পরিস্কার করছিলেন। এসময় শিশুটি কান্নার আওয়াজ শুনে কর্তব্যরত নার্স নবজাতকটি ও প্রসূতিকে উদ্ধার করেন।  পরে নার্সরা নবজাতককে উদ্ধার করে শিশু বিভাগে ও প্রসূতিকে গাইনি লেবার ওয়ার্ডে রেফার্ড করেন। প্রসূতি নারীর লেবার ওয়ার্ডে চিকিৎসা চলছে। আর নবজাতকটিকে শিশু ওয়ার্ডের অভাজারভেশনে রাখা হয়েছে। তারা দুজনেই এখন শঙ্কামুক্ত।

শুক্রবার সন্ধ্যায় হাসপাতাললের শিশুবিভাগে গিে দেখা যায়, অভজাারভেশন ওয়ার্ডে শিশুটিকে হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটের দুই নার্সিং শিক্ষার্থী দেখভাল করছেন। ফুটফুটে নবজাতকটি ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখছেন। স্বাভাবিক বাচ্চাদের মতো পা উঠিয়ে খেলাও করছে।

দায়িত্বে থাকা নার্স রিনা সরকার বলেন, ‘বাচ্চাটির ওজন আড়াই কেজি। যা স্বাভাবিক ও সুস্থ বাচ্চা। সুস্থ্য রয়েছেন। তার মা এখনো দেখতে আসেনি। কিন্তু হাসপাতালে ঘটনাটি আলোচিত হওয়াতে অনেকেই খোঁজ খবর নিতে আসছেন। এই নার্সের ভাষ্য, বাচ্চাটি নিতে অনেকেই এখন আগ্রহ দেখাচ্ছে। অনেক নার্সের বাচ্চা নেই; তারাও বাচ্চাটি দত্তক নেওয়ার ব্যাপারে আগ্রাহ দেখাচ্ছে।’

এদিকে, তথ্য গোপন করে হাসপাতালে ভর্তি, টয়লেটে বাচ্চা প্রসব করলেও কাউকে না ডাকা এসব নিয়ে নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। হাসপাতালের কেউ কেউ বলছেন, আগে দুটি বাচ্চা থাকার পরেও এই বাচ্চাটি নিতে চাইছিলেন না হতদরিদ্র এই পরিবার। তাই গর্ভবর্তী থাকলেও হাসপাতালে ভর্তি হন সাধারণ রোগী হিসাবে। পরে টয়লেটে বাচ্চা প্রসব করে বাচ্চাটিকে পানিতে শ্বাসরোধ করে হত্যা চেষ্টা করছিলো বলেও গুঞ্জন ছড়িয়েছে।  বিষয়টি নিয়ে আগামিকাল শনিবার তদন্ত করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের লেবার ওয়ার্ডের মেঝেতে চিকিৎসা চলছে প্রসূতি রত্মা বিশ্বাস। তিনি বলেন, ‘কিভাবে সন্তান প্রসব হলো বুঝতে পারছি না। তবে গর্ভবর্তী সেটা সকলেই জানতো। তিনি বলেন, ‘নিজ সন্তানকে কেন মারতে চাইবো।’ রত্নার স্বামী মাছ বিক্রেতা।

রমেশ বিশ্বাস জানান, রত্না দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছেন। বিষয়টি নিয়ে পরিবার থেকে চিকিৎসার চেষ্টা চলছিল।’
যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হুসাইন শাফায়েত জানান, ‘ঘটনাটি নিয়ে নানা রহস্যের জন্ম দিয়েছে। তথ্য গোপন করে হাসপাতালে ভর্তি হয়েছে। তারপরে টয়লেটে সন্তান জন্মদান এসব নিয়ে তদন্ত চলছে। প্রসূতি নারীটি মানসিকভাবে অসুস্থ। শনিবার হাসপাতালের সংশ্লিষ্ঠ ওয়ার্ডের দায়িত্বরতদের সাথে বসা হবে। তখন বিষয়টি পরিস্কার হবে।
তিনি বলেন, বাচ্চাটিকে দেখভালে একজন সবসময় দায়িত্বে রয়েছে। যাতে কেউ চুরি করতে না পারে। শিশুটি সুস্থ রয়েছে।’

টয়লেটে প্রসবে .চাঞ্চল্য প্রসূতির যশোর সন্তান হাসপাতালের
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

উন্মুক্ত হরমুজ পার হতে লাগবে অনুমতি

এপ্রিল ১৭, ২০২৬

বিবর্তনের বৈশাখী উৎসবের সমাপনী

এপ্রিল ১৭, ২০২৬

মিলছে না তেল : বহু সবজির সেঞ্চুরি পার

এপ্রিল ১৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.