Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর-১ আসন নৌকার সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মারপিট, হুমকির অভিযোগ

banglarbhoreBy banglarbhoreJanuary 5, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিবি প্রতিবেদক
কর্মী সমর্থকদের মারপিট, হুমকি ধামকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন যশোর-১ শার্শা আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন। তিনি অভিযোগ করেছেন নৌকার প্রার্থী ও তার সমর্থকদের কারণে সুষ্ঠু ভোটের পরিবেশ পরিলক্ষিত হচ্ছে না। নির্বাচনের দিন যত নিকটবর্তী হচ্ছে ততই হুমকি ধামকির পরিমাণ বাড়ছে। গতকাল বিকেল ৪টায় প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। এই আসনের আওয়ামী লীগের প্রার্থী টানা তিন বারের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। আর স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বেনাপোল পৌরসভার সাবেক মেয়র। স্থানীয় ভোটারা বলেছেন, এই আসনে নৌকা, স্বতন্ত্র ছাড়াও জাতীয় পার্টির আক্তারুজ্জামান প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে আসনটিতে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে লড়াইয়ের আভাস মিলেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শার্শার সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান মিনু, আওয়ামী লীগ নেতা মাস্টার আহসান উল্লাহ, শহিদুল ইসলাম, ইলিয়াস আজম প্রমুখ।

নিউজের ভিডিও দেখতে ক্লিক করু

সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন বলেন, গোগা ইউনিয়নের নৌকা প্রর্থীর সমর্থক তরিকুল মেম্বার পুটখালী ইউনিয়নের জসিমের নেতৃত্বে এবং উলাশী ইউনিয়নে সন্ত্রাসী আয়নাল ও মিলন বাহিনীর লোকজন আমার পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেবে না বলে হুমকি দিচ্ছে। এছাড়া লক্ষণপুর ইউনিয়নে সাবেক চেয়্যারম্যান কামাল ও সামছুর রহমানের নেতৃত্বে আমার সমর্থক ইসমাইল হোসেন খোকন, শাহাজানসহ অনেক কর্মীকে মারপিট করা হয়েছে। পোলিং এজেন্টদের বিভিন্নভাবে ভয়ভীতি দেয়া হচ্ছে। তিনি আরো বলেন, বেনাপোল পৌরসভার বিভিন্ন ওয়ার্ডেও আমার নেতাকর্মীদের নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে। এ অবস্থায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
তবে স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ মিথ্যা দাবি করে নৌকা প্রতীকের প্রার্থী শেখ আফিল উদ্দিন বলেন, ‘নৌকার কোন কর্মী কাউকে হুমকি দিচ্ছে না। দলীয় প্রধানের নির্দেশনা রয়েছে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের। সেই নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের উন্নয়নের বার্তা দিয়েই জনগণের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করেছি। কাউকে হুমকি জোর করে ভোট প্রার্থনা করছি না। আসলেই স্বতন্ত্র প্রার্থীর কোন কর্মী সমর্থক নেই। এমনকি প্রতিটি কেন্দ্রে তিনি পোলিং এজেন্ট দিতে পারবেন না। তাই তিনি নৌকার কর্মী বা প্রার্থীর বিরুদ্ধে এসব মনগড়া ভিত্তিহীন অভিযোগ করছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.