অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোর-৪ আসনে উৎসবমুখর ভোটের জন্য অপেক্ষায় রয়েছেন এই আসনের দুই উপজেলা ও একটি ইউনিয়নের ভোটাররা। এবার আসনটিতে ১২৪টি ভোটকেন্দ্রে ৯৯৮টি ভোটকক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন ৪ লাখ ৩৩ হাজার ৮৩৮ জন। এরই মধ্যে ভোটগ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
এবার যশোর-৪ আসনে অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল নৌকা প্রতীকের প্রার্থী। ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত অবিরাম প্রচার-প্রচারণায় এনামুল হক বাবুলের পক্ষে জনজোয়ার সৃষ্টি হয়।
অভয়নগর ও বাঘারপাড়া উপজেলা এবং সদর উপজেলার একাংশ বসুন্দিয়া ইউনিয়ন নিয়ে যশোর-৪ আসন গঠিত। নৌকার এনামুল হক বাবুল ছাড়া আরও পাঁচ প্রার্থী নির্বাচনে রয়েছেন। তারা হলেনÑ জাতীয় পার্টির (লাঙ্গল) জহুরুল হক, বিএনএমের সুকৃতি কুমার মণ্ডল (নোঙর), তৃণমূল বিএনপির এম সাব্বির আহমেদ (সোনালী আঁশ) এবং ইসলামী ঐক্যজোটের প্রার্থী ইউনুছ আলীর (মিনার) এবং স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রণজিৎ কুমার রায় (ঈগল)।
প্রার্থীদের মধ্যে রনজিত রায় ও সুকৃতী মন্ডল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। সরেজমিন দেখা গেছে, এই আসনে এনামুল হক বাবুলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে লাঙ্গলের জহুরুল হকের।
যশোর-৪ আসনে মোট ৪ লাখ ৩৩ হাজার ৮৩৮ ভোটারের মধ্যে এবার নতুন ভোটার যুক্ত হয়েছেন ৪৬ হাজার ৮৪৭ জন। সব মিলে পুরুষ ভোটার ২ লাখ ১৬ হাজার ৭৯৮ জন এবং নারী ভোটার ২ লাখ ১৭ হাজার ৩৬ জন। অভয়নগরে তিন ও বাঘারপাড়ায় একজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।
উপজেলাভিত্তিক হিসাবে অভয়নগরে ২ লাখ ১৫ হাজার ৪৬৬ জন, বাঘারপাড়ায় ১ লাখ ৮৭ হাজার ১১২ জন ও বসুন্দিয়া ইউনিয়নে ৩১ হাজার ২৬৮ জন ভোটার রয়েছেন।
দুই উপজেলার ভোটারদের কাছ থেকে জানা গেছে, শক্ত প্রতিদ্বন্দ্বি না থাকায় নৌকার প্রার্থী এনামুল হক বাবুল খানিকটা নির্ভার। ভোটপর্বের মতো ভোটের দিনও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে তাদের আশা।
শিরোনাম:
- কেশবপুরে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
- জয়তী সোসাইটিতে ষাটোর্ধ্ব মায়েদের চক্ষু ক্যাম্প
- কোটচাঁদপুরে শিক্ষার্থীদের উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত
- সম্পর্ক জোরদারের আশাবাদ বেনাপোলে নতুন ভারতীয় হাইকমিশনারের
- পুশ-ইন ঠেকাতে জীবননগর সীমান্তে বিজিবির কড়া নজরদারি
- মাগুরায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত
- পাইকগাছা উপজেলা ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক কমিটি অনুমোদন
- যশোর আদ্-দীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে স্বজনদের বিক্ষোভ
