Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর-৫ : ঈগলের প্রার্থী ইয়াকুব আলীর সংবাদ সম্মেলন নৌকার প্রার্থী ভোট বন্ধের ষড়যন্ত্র করছেন

banglarbhoreBy banglarbhoreJanuary 6, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিবি প্রতিবেদক
শনিবার রাতে ও আজ ভোটের দিন যশোর-৫ আসনে বোমার বিস্ফোরণ ঘটিয়ে কেন্দ্র দখল করতে পারেন নৌকার প্রার্থী স্বপন ভট্টাচার্য্য বলে আশংকা প্রকাশ করেছেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী। গতকাল সন্ধ্যায় প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে তিনি এই আশংকা করেন।
এ সময় তিনি বলেন, মণিরামপুরবাসী ভোট প্রদানের জন্য আগ্রহ প্রকাশ করেছেন। তারা সুষ্ঠু পরিবেশ থাকলে ভোট দিতে কেন্দ্রে আসবেন। কিন্তু আমার প্রতিপক্ষ নৌকার প্রার্থী পরাজয় নিশ্চিত জেনে ভোটার উপস্থিতি বাধাগ্রস্ত করতে অপকৌশল নিয়েছে। তিনি শনিবার রাতে মণিরামপুর জুড়ে বোমার বিস্ফোরণ ঘটাবেন। আজ ভোটের দিনও ঘটাতে পারেন বলে আমার কাছে কর্মীরা এসে আশংকার কথা জানিয়েছেন। যাতে ভোটাররা কেন্দ্রে আসতে না পারেন। কারণ হলো ভোটাররা ভোট দিতে আসলে নৌকার প্রার্থী পরাজিত হবেন। তার অত্যাচার, দখল আর চাঁদাবাজির জবাব দিতে প্রস্তুত রয়েছেন ভোটাররা। এটা তিনি বুঝতে পেরে ভোটার উপস্থিতি কমাতে অপকৌশল নিয়েছেন।
তিনি বলেন, ইতিমধ্যে নৌকার প্রার্থীর লোকজন আমার সমর্থকদের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে মাঠে না থাকার জন্য। ভোটারদের ভয়-ভীতি দেখানো হচ্ছে। সুন্দলপুর গ্রাম থেকে আমার একজন সক্রিয় কর্মীকে তুলে নিয়ে নানা হুমকির পর ছেড়ে দিয়েছে। আমার পক্ষ থেকে প্রশাসনকে বলেছি, মণিরামপুরে ৪৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। সেখানে গোলযোগ সৃষ্টি করে নৌকার প্রার্থী কেন্দ্রের ভোট বন্ধ করার ষড়যন্ত্র করছেন। যে কারণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক। না হলে পরিস্থিতি খারাপ হতে পারে। সরকার চাচ্ছে ভোটার উপস্থিতি বাড়াতে। যাতে বহিঃবিশ্বে ভাবমূর্তি উজ্জ্বল হয়। অথচ নিজের পরাজয় জেনে স্বপন ভট্টাচার্য্য মণিরামপুরবাসীকে ভোট প্রদান থেকে বিরত রাখতে চাচ্ছেন।
এই বিষয়ে নৌকার প্রার্থী স্বপন ভট্টাচার্য্য বলেন, ‘নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে স্বতন্ত্র প্রার্থী এসব মিথ্যা অভিযোগ করছেন। মণিরামপুরে সুষ্ঠু ভোট গ্রহণের পরিবেশ রয়েছে। জনগণ থেকে এই প্রার্থী জনসমর্থন না পাওয়াতে এসব অভিযোগ তুলছেন।
প্রসঙ্গত, যশোর-৫ (মণিরামপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল বিএনপির আবু নসর মোহাম্মদ মোস্তফা, ইসলামী ঐক্যজোটের হাফেজ মাওলানা নুরুল্লাহ আব্বাসী ও জাতীয় পার্টির এমএ হালিম। এর মধ্যে ভোটের দুই দিন আগে নিজ দলের প্রতি ক্ষোভ ও নির্বাচনী পরিবেশ নাই দাবি করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তৃণমূল বিএনপির আবু নসর মোহাম্মদ মোস্তফা ও জাতীয় পার্টির এমএ হালিম। যদিও ভোটের দিন নির্বাচনী ব্যালটে এই দুই প্রার্থীর প্রতীক থাকছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.