রাজগঞ্জ প্রতিনিধি
মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের রামনাথপুর গ্রামে মায়ের উপরে অভিমান করে গলায় ফাঁস দিয়ে, আত্মহত্যা করেছেন ইভা খাতুন (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী।
গতকাল সকাল ১০টার দিকে উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের রামনাথপুর গ্রামে নিজ বাড়ির ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইভা খাতুন উপজেলার চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। সে ওই গ্রামের মনিরুজ্জামান সরদারের মেয়ে। স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর পেয়ে স্থানীয় পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের দাদা সামছুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শিরোনাম:
- তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
- যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
- লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
- আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
- যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
- যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
- লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
- কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
