নারায়ণগঞ্জ প্রতিনিধি
মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মাইটিভি রূপগঞ্জ থানা প্রতিনিধি ও রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকবুল হোসেন।
আজ (শুক্রবার) উপজেলার পূর্বাচল ৩শ’ ফিট সি শেল পার্ক এন্ড রিসোর্টে গ্রী-স্টার-কনফিডেন্স গ্রুপের ডিপো, ডিলার ও বিক্রেতাদের সংবর্ধনা অনুষ্ঠানে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক মোহাম্মদ আলম হোসাইন, এনামুল হক, মো. পারভেজ, সৈকত হোসেনসহ আরো অনেকে।
গ্রী-স্টার-কনফিডেন্স গ্রুপের ডিপো, ডিলার ও বিক্রেতাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রী-স্টার-কনফিডেন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হোসাইন মজুমদার। এতে প্রধান অতিথি ছিলেন মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী। সহ সভাপতি ছিলেন গ্রী-স্টার গ্রুপের চেয়ারম্যান নাজনীন সুলতানা লতা, বিশেষ অতিথি ছিলেন মাইটিভির উপ-ব্যবস্থাপনা পরিচালক আসপিয়া উদ্দিন, পরিচালক নিশাত তাছনিম প্রমি, তৌহিদ আফ্রিদি প্রমুখ।
গ্রী-স্টার-কনফিডেন্স গ্রুপের ডিপো, ডিলার ও বিক্রেতাদের সংবর্ধনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
শিরোনাম:
- ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
- আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
- ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
- ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
- যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
- ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
- যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
- সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)