Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
  • লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
  • কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শার্শায় লিটনের ভোট বর্জন : বিভিন্ন কেন্দ্রে বোমা হামলা-গুলি

banglarbhoreBy banglarbhoreJanuary 7, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বেনাপোল প্রতিনিধি
যশোর-১ (শার্শা) আসনে বিভিন্ন কেন্দ্রে বোমা হামলা, গুলি, ছুরিকাঘাতসহ ৫৫টি কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের জোর করে বের করে দেয়াসহ প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারার অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র আশরাফুল আলম লিটন।
গতকাল দুপুরে তার নির্বাচনি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।
এছাড়া বিভিন্ন স্থানে সংঘর্ষে স্বতন্ত্র প্রার্থী ও নৌকার সমর্থকদের ৩০ জন আহত হয়েছেন।
বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে দেখা যায়, প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এদিকে নৌকার সমর্থকদের ওপর স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা গুলি করে ৪ জনকে আহত করেছেন বলে অভিযোগ করেন আওয়ামী লীগের প্রার্থী শেখ আফিল উদ্দিন।
এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের প্রার্থী শেখ আফিল উদ্দীন বলেন, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলমের কোনো কর্মী সমর্থক নেই। কোনো কেন্দ্রে পোলিং এজেন্ট দিতে পারেননি। তিনি যেসব অভিযোগ করেছেন তা ডাহা মিথ্যা। কেন্দ্রে ভোটার উপস্থিতি এতো কম কেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তো অনেক কেন্দ্রে ঘুরেছি। ভোটারের ভালোই উপস্থিতি রয়েছে। তাছাড়া গ্রাম গঞ্জের ব্যাপার তো। দিনের সব সময় একই রকম ভোটারের উপস্থিতি থাকে না। কখনো বাড়ে; কখনো কমে।
জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আক্তারুজ্জামান আকতার বলেন, নিরপেক্ষ ভোটগ্রহণ চলছে। তবে ভোটারের উপস্থিতি কম।
যশোর জেলা পুলিশের অতিরিক্ত সুপার বেলাল হোসেন জানান, কিছু কিছু কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
যশোরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, আমাদের না জানিয়ে স্বতন্ত্র প্রার্থী ভোট বর্জন করেছেন। কোথায় কোথায় পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে সেটা আমাদের জানাতে হবে; কিন্তু তিনি সেটা এখনো জানাননি।

নিউজের ভিডিও দেখতে সক্লিক করুন

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026

যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা

July 28, 2026

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.