Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলাদেশি সন্দেহে পুশইন : বেনাপোলে ভারতীয় নারী ও শিশুর অনিশ্চিত দিন
  • দেড়শ’ বছরের পুরোনো মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকটে ক্ষুব্ধ পৌরবাসী
  • শার্শায় প্রতিবন্ধি দম্পতির শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
  • মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা উদ্বোধন
  • ঝিনাইদহের খুশি হত্যা মামলার প্রধান আসামি দেবহাটা থেকে গ্রেফতার
  • যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর
  • ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা
  • চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ১, ২০২৫

শিক্ষকদের আন্দোলন : মাগুরা সরকারি হাইস্কুলে বার্ষিক পরীক্ষা স্থগিতে হতাশ শিক্ষার্থী-অভিভাবক

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ১, ২০২৫
Facebook Twitter WhatsApp
শিক্ষকদের আন্দোলন : মাগুরা সরকারি হাইস্কুলে বার্ষিক পরীক্ষা স্থগিতে হতাশ শিক্ষার্থী-অভিভাবক
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা সংবাদদাতা
মাগুরার সরকারি হাইস্কুলগুলোর শিক্ষকদের দাবি আদায়ের আন্দোলনের কারণে চলমান বার্ষিক পরীক্ষা হঠাৎ করে ১ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রোববার দিবাগত রাতে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম এবং মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার জোয়াদ্দার সোশ্যাল মিডিয়ায় এক ঘোষণার মাধ্যমে পরীক্ষার সময়সূচি স্থগিতের বিষয়টি জানান।

তারা জানান, শিক্ষকদের নবম গ্রেডে পদোন্নতি ও টাইম-স্কেল বাস্তবায়নের দাবিতে সারাদেশে আন্দোলনের ডাক দেয়া হয়েছে। আন্দোলনের অংশ হিসেবে বাধ্য হয়েই ১ ডিসেম্বর থেকে পরবর্তী সব পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।
ঘোষণা হঠাৎ আসায় তৈরি হয়েছে অনিশ্চয়তা

অভিভাবক মিজানুর রহমান রেন্টু বলেন, “হঠাৎ করে পরীক্ষা বন্ধ হয়ে গেলে ছেলে-মেয়েরা মনোবল হারিয়ে ফেলবে। শিক্ষার্থীদের জিম্মি করে দাবিদাওয়া আদায়ের চেষ্টা অত্যন্ত দুঃখজনক। বার্ষিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।”

দুশ্চিন্তায় শিক্ষার্থীরা
অষ্টম শ্রেণির শিক্ষার্থী ইভা খাতুন বলেন, “পরীক্ষার প্রস্তুতি নিয়ে স্কুলে এসে জানতে পারি পরীক্ষা হবে না। কবে হবে-সেটাও স্যাররা জানেন না। খুব খারাপ লাগছে।”

অপর শিক্ষার্থী শাকিরা ইসলাম স্নেহার প্রশ্ন, “পরীক্ষা হবেই কিনা জানি না। পড়াশোনা করব নাকি বন্ধ করে বসে থাকব-বুঝতে পারছি না। শিক্ষকরা আন্দোলন করবেন করুক, কিন্তু আমাদের পরীক্ষা বন্ধ করে কেন?”
জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “হঠাৎ করে পরীক্ষা স্থগিত করে দাবি আদায়ের আন্দোলন দুঃখজনক। বিষয়টি মন্ত্রণালয়কে জানানো হয়েছে, প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।”

অভিভাবক আন্দোলন বার্ষিক পরীক্ষা মাগুরা শিক্ষক শিক্ষার্থী সরকারি স্থগিত হাইস্কুল
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাংলাদেশি সন্দেহে পুশইন : বেনাপোলে ভারতীয় নারী ও শিশুর অনিশ্চিত দিন

দেড়শ’ বছরের পুরোনো মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকটে ক্ষুব্ধ পৌরবাসী

শার্শায় প্রতিবন্ধি দম্পতির শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.