Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত
  • জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)
  • ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত
  • আশাশুনিতে বিএনপি অফিসে আগুন, দুটি ককটেল উদ্ধার
  • যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার ৩১টি স্বর্ণের বারসহ দুই জন আটক
  • সরকার শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় ও যুগোপযোগী করতে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে : অমিত
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ১, ২০২৪

শূকর চরাতে গিয়ে বজ্রপাতে নিহত ৩

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ১, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নড়াইল সংবাদদাতা:
নড়াইলের সদর উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (৩০ জুন) মধ্যরাতে উপজেলার কলোড়া ইউনিয়নের রামনগরচর এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার সকালে স্থানীয়রা বিলে কাজ করতে যাওয়ার সময় দেখতে পেয়ে ঘটনাস্থলে পড়ে থাকা একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়। তারা সবাই মাঠে শুকর চরাতেন বলে জানা গেছে।

মৃতরা হলেন যশোরের মণিরামপুর উপজেলার কাজীয়াড়া গ্রামের রতন মণ্ডল, সাতক্ষীরার তালা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের মিল্টন রায় ও নন্দ ঢালী। আহত চিত্ত মণ্ডলও একই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রতন মন্ডল, মিল্টন রায়, নন্দ ঢালী ও চিত্ত মন্ডল মাঠে শূকর চরান। প্রায় ২৫ দিন আগে বাড়ি থেকে শূকর চরাতে বের হয়েছিলেন তারা। বিভিন্ন এলাকা ঘুরে তিন দিন আগে নড়াইল সদর উপজেলার রামনগরচর বিলে এসেছিলেন। সেখানে তাঁবু টানিয়ে অবস্থান করছিলেন তারা। গতকাল মধ্যরাতে বৃষ্টির সময় বজ্রপাতে তিনজন মারা যান।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায় জানা যায়, চিত্ত মন্ডল গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই পড়ে ছিলেন। সোমবার সকালে স্থানীয় লোকজন মাঠে যাওয়ার সময় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে পাঠায়।

কলোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রদিপ কুমার বিশ্বাস জানান, সকালে স্থানীয়রা জানায় রাতে বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত একজনকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত সাজেদুর রহমান বলেন, লাশ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত

জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)

ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.