Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
  • লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
  • শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
Uncategorized

শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার গৃহবধূ ও তার মাকে উদ্ধার করল সেনাবাহিনী

banglarbhoreBy banglarbhoreAugust 17, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

তালা সংবাদদাতা

সাতক্ষীরার তালায় শ্বশুরবাড়িতে শারীরিক নির্যাতনের শিকার হওয়া গৃহবধূ ও তার মাকে উদ্ধার করেছে সেনাবাহিনী। শুক্রবার রাতে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শুভাষিনী এলাকার মিন্টু মলঙ্গীর বাড়ি থেকে আহত অবস্থায় তাদের উদ্ধার করা হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যান।

উদ্ধারকৃতরা হলেন শুভাষিনী মলঙ্গীপাড়ার মিন্টু মলঙ্গীর স্ত্রী নার্গিস বেগম (৪০) ও তার শাশুড়ি মহিফুল বিবি (৬০)। তারা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উদ্ধারের বিষয় নিশ্চিত করেছেন সেনাবাহিনীর তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজ ক্যাম্প কমান্ডার মেজর কামরুল ইসলাম।

সেনাবাহিনীর কাছে দেয়া অভিযোগ থেকে জানা গেছে, ২৭ বছর আগে উপজেলার শুভাষিনী গ্রামের মলঙ্গীপাড়ার মিন্টু মলঙ্গীর সঙ্গে জেলার সদর থানার মুন্সীপাড়া এলাকার আব্দুল গফফার শেখের মেয়ে নার্গিস বেগমের বিয়ে হয়। তাদের সংসারে চার মেয়েসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই বিভিন্ন অজুহাতে নার্গিস বেগমের ওপর নির্যাতন করতেন শ্বশুর রহিম মলঙ্গী, শাশুড়ি ফিরোজা বেগম ও দেবর সেলিম মলঙ্গী।

গত বুধবার নার্গিস বেগমকে নির্যাতন করে ঘরে আটকে রাখেন শ্বশুরবাড়ির লোকজন। বৃহস্পতিবার তার মা বেড়াতে এলে তাকেও শারীরিকভাবে নির্যাতন করে মোবাইল ফোন ছিনিয়ে নেন শ্বশুরবাড়ির লোকজন। পরে পাশের এক বাড়ি থেকে মোবাইল ফোনে নার্গিস বেগম তার ভাই রাসেল শেখের কাছে ঘটনার বর্ণনা দিয়ে তাদের উদ্ধারের আকুতি জানান।

রাসেল শেখ বাংলাদেশ সেনাবাহিনীর তালা ক্যাম্প কমান্ডারের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী মিন্টু মলঙ্গীর বাড়িতে অভিযান চালিয়ে গৃহবধূ ও তার মাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠিয়ে দেন। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন আছেন।

রাসেল শেখ জানান, বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজন তার বোনের ওপর নির্যাতন চালিয়ে আসছেন। এর আগে তার বোনকে শারীরিক নির্যাতনের একপর্যায় মৃত ভেবে মুখে বিষ ঢেলে দেওয়া হয়েছিল। পরে তাকে চিকিৎসা করিয়ে সুস্থ করা হয়। ওই সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে সালিস বৈঠকে মাপ চেয়ে মুচলেকা দিয়ে রেহাই পায় মিন্টু মলঙ্গীর পরিবার।

রাসেল শেখ তার মা ও বোনের ওপর নির্যাতনের বিচার দাবি করেন।

মিন্টু মলঙ্গীর পরিবার পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

সেনাবাহিনীর তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজ ক্যাম্প কমান্ডার মেজর কামরুল ইসলাম জানান, রাসেল শেখ তার মা ও বোনকে আটকিয়ে রেখে নির্যাতন করা হচ্ছে বলে লিখিত অভিযোগ করেন।

এরপর শুক্রবার বিকেলে মিন্টু মলঙ্গীর বাড়িতে অভিযান চালিয়ে তার মা ও বোনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।

এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে রাসেল শেখের বোনের শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যান।

গুরুতর আহত মা ও বোনকে উদ্ধার করে চিকিৎসার জন্য পরিবারের মাধ্যমে হাসপাতালে পাঠানো হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর

    October 9, 2026

    যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক

    September 13, 2026

    বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.