Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
  • পানি সংকটে মারা যাচ্ছে চিংড়ি ও সবজি : ক্ষতির পরিমাণ জানেন না কর্মকর্তা
  • মারা গেছেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি
  • শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে ইমন কারাগারে
  • কেশবপুরে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • জয়তী সোসাইটিতে ষাটোর্ধ্ব মায়েদের চক্ষু ক্যাম্প
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ৮, ২০২৪

সহিংসতাকারিদের দায়িত্ব আমি নেব না : ডা. তুহিন

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ৮, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নিজস্ব প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ডা. তৌহিদুজ্জামান তুহিন।
গতকাল দিনব্যাপি তিনি ঝিকরগাছার নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন। এদিন সকাল থেকেই হাসপাতাল রোডে দৌলতুন্নেসা-ওহাব ফাউন্ডেশনে নেতাকর্মীরা ভিড় জমাতে থাকেন। এ সময় নেতাকর্মীদের সাথে ডা. তুহিন সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
এ সময় তিনি বলেন, এখন থেকে চৌগাছা ও ঝিকরগাছা উপজেলায় শান্তির সুবাতাস বইবে। কোনো ধরনের সহিংসতা আমি সমর্থন করবো না। যারা এসব কাজ করবে তাদের দায়িত্ব আমি নিতে পারব না। এ সময় তিনি বলেন, সকলের সাথে আমি সমন্বয় করে কাজ করব। সংখ্যাগরিষ্ঠদের মতামতকে প্রাধান্য দেব।
তিনি বলেন, এই জনপদের উন্নয়নে আমি কাজ করব। একটি পূর্ণাঙ্গ হৃদরোগ হাসপাতালের মাধ্যমে হৃদরোগীদের সেবা নিশ্চিত করবো, নার্সিং ইনস্টিটিউট করব, বিদেশে দক্ষ জনশক্তি রপ্তানির জন্য ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট তৈরি করব। এ সময় তিনি এলাকায় শান্তি স্থাপন ও উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, এই জনপদকে মাদক, সন্ত্রাসী ও চাঁদাবাজ মুক্ত করার জন্য আমি সক্রিয় ভূমিকা পালন করব।
ডা. তুহিন বলেন, আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মত রাষ্ট্রপ্রধান হয়েছেন। আমি নিজেকে মানবসেবায় আগেই উৎসর্গ করেছি। জননেত্রীর সহযাত্রী হিসেবে মানবসেবাকে আরও ত্বরান্বিত করব।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, সহসভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম বাপ্পী, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষীসহ স্থানীয় নেতাকর্মী।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’

সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ

জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.