শ্যামনগর সংবাদদাতা
পরিবেশের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শ্যামনগর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক রনজিৎ বর্মনকে পরিবেশ অধিদপ্তর খুলনা কর্তৃক পরিবেশ বন্ধু সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
খুলনা বিভাগীয়, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর খুলনার আয়োজনে ৬ জুন খুলনা শিল্পকলা মিলনায়তনে বিশ্বপরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, পটগান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচারে ব্যক্তিগত পর্যায়ে সাংবাদিক রনজিৎ বর্মনকে সম্মাননা স্মারক ও সনদ পত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোজ্জামেল হক বিপিএম (বার) পিপিএম, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এসএম মিরাজুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সালমা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার খুলনা সুশান্ত সরকার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর খুলনার বিভাগীয় পরিচালক ইকবাল হোসেন।
রনজিৎ বর্মন দেশ চিত্র পত্রিকার শ্যামনগর প্রতিনিধি হিসাবে কর্মরত রয়েছেন।
শিরোনাম:
- প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ
- যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
- যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
- চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
- ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
- যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
- যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
- শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
