Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল
  • বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
  • চুড়ামনকাটিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
  • মাগুরায় বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির মানববন্ধন
  • আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম, প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • প্রতাপনগরে ভয়াবহ ভাঙন : জরুরি সংস্কারে দাবি এলাকাবাসীর
  • যশোরে ২১৭ পিস ইয়াবাসহ ৭ জন গ্রেপ্তার
  • অভয়নগরে সিঁধেল চুরি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, November 18
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাতক্ষীরায় অস্ত্র ও রুপাসহ চোরাচারবারী আটক

banglarbhoreBy banglarbhoreAugust 23, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরায় বিজিবির অভিযানে আমেরিকান পিস্তল, তিন রাউন্ড গুলি ও প্রায় দুই কেজি রৌপ্যসহ তরিকুল ইসলাম নামের এক চোরাচালানীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাকে কলারোয়া উপজেলার কাকডাঙা সীমান্ত এলাকা থেকে আটক করা হয়।

শুক্রবার সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক। আটক হওয়া তরিকুল ইসলাম কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ ভাদিয়ালী গ্রামের বাসিন্দা।

সাতক্ষীরার বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, ভারত থেকে অস্ত্র ও রৌপ্যের একটি চালান বাংলাদেশে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙা সীমান্তে বিজিবির একটি টিম অভিযান চালায়।

এ সময় সেখানে তরিকুল ইসলাম নামের এক চোরাচালানী ভারত থেকে আমেরিকান পিস্তল (কপি), তিন রাউন্ড গুলি, ম্যাগাজিন ও ১ কেজি ৯৯৫ গ্রাম রৌপ্যসহ আটক হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য কলারোয়া থানায় পাঠানো হয়েছে। এছাড়া জব্দকৃত অস্ত্র ও রৌপ্য সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে বলে জানান ওই বিজিবি কর্মকর্তা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চৌগাছায় উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

    November 18, 2026

    বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

    November 18, 2026

    চুড়ামনকাটিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

    November 18, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.