Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
  • লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
  • কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাতক্ষীরায় নির্বাচন পরবর্তী সহিংসতায় সাংবাদিকের বাড়িতে হামলা

banglarbhoreBy banglarbhoreJanuary 8, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় নির্বাচন পরবর্তী সহিংসতায় সাংবাদিক রেজাউল ইসলামের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গতকাল সকাল ৮টার দিকে সদর উপজেলার শাল্যে গ্রামে দৈনিক গ্রামের কাগজের জেলা প্রতিনিধি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য এসএম রেজাউল ইসলামের বাড়িতে এ ঘটনাটি ঘটে। দুর্বৃত্তরা এ সময় তার বাসভবন ও অফিস ভাংচুরসহ জানালার থাই গ্লাসসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ভাংচুর করে। এ ঘটনায় সদর থানার একটি অভিযোগ দেয়া হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সাংবাদিক এসএম রেজাউল ইসলাম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বপরিবারে সাতক্ষীরা সদর-২ আসনের ঈগল প্রতিকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবির পক্ষে কাজ করেন।
জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও সাংবাদিক রেজাউল ইসলামের ছেলে ফজলে রাব্বি শাওন জানান, তিনি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি, তার মা তহমিনা ইসলাম জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদিকা এবং তার পিতা সাবেক ইউপি সদস্য ও জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার আব্দুল মাজেদ হত্যা মামলার আসামি সিরাজুল ইসলাম ও ফারুক হোসেনসহ ৫-৬ জন ভাড়াটিয়া সন্ত্রাসী রামদা, হাতুড়িসহ দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে তাদের বাড়িতে হামলা চালায় এবং তাকে ও তার পিতাকে খুঁজতে থাকে। তাদেরকে বাড়িতে না পেয়ে তারা তার পিতার অফিস ভাংচুর করে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করে চলে যাওয়ার সময় খুন জখমসহ বিভিন্ন হুমকি-ধামকি দেয়। পুলিশকে ঘটনা জানালে পুলিশ ঘটনাস্থল গিয়ে একটি রামদা উদ্ধার করে। তিনি আরো জানান, পারিবারিকভাবে তারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত থাকার পরও উল্লেখিত চিহ্নিত সন্ত্রাসী সিরাজুল ও ফারুকসহ কয়েকজন তাদের নানাভাবে হয়রানি করার চক্রান্ত করে আসছে। তিনি এসময় হামলাকারীদের দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
ঘটনাস্থল পরিদর্শন করে সাতক্ষীরা সদর থানার এসআই হাসান জানান, জানালার থাই গ্লাস ভাংচুরের ঘটনা ঘটেছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনার সত্যতা পেয়েছেন। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। তদন্ত পূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, হামলার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে রেজাউল ইসলামের প্রতি সমবেদনা এবং নিন্দা জানানো হয়। একই সাথে ঘটনার সাথে জড়িত দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানানো হচ্ছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026

যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা

July 28, 2026

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.