Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নড়াইলে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় অংশ নিলেন সেচ্ছাসেবকদল নেতা
  • ঝিনাইদহ ও অভয়নগরে ট্রেনে কাটা পড়ে শিক্ষক ও মাদ্রাসা ছাত্র নিহত
  • বাংলাদেশি সন্দেহে পুশইন : বেনাপোলে ভারতীয় নারী ও শিশুর অনিশ্চিত দিন
  • দেড়শ’ বছরের পুরোনো মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকটে ক্ষুব্ধ পৌরবাসী
  • শার্শায় প্রতিবন্ধি দম্পতির শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
  • মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা উদ্বোধন
  • ঝিনাইদহের খুশি হত্যা মামলার প্রধান আসামি দেবহাটা থেকে গ্রেফতার
  • যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ২, ২০২৫

সাতক্ষীরায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ২, ২০২৫
Facebook Twitter WhatsApp
সাতক্ষীরায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা
পরিবার কল্যাণ পরিদর্শক (এফডব্লুভি), পরিবার কল্যাণ সহকারী (এফডব্লুএ)এবং পরিবার পরিকল্পনা পরিদর্শকদের (এফপিআই) নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নসহ ৫ দফা দাবির প্রেক্ষিতে সাতক্ষীরায় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার সকালে জেলা পরিবার পরিকল্পনা ভবন প্রাঙ্গণে এ কর্মসূচিতে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের মাঠপর্যায়ের কর্মীরা অংশ নেন। কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা মাঠপর্যায়ে জনস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করতে দায়িত্ব পালন করলেও এখনো সন্তোষজনক পদোন্নতি কাঠামো, বেতন গ্রেড সমন্বয়সহ ন্যায্য দাবিগুলো পূরণ হয়নি।

আরও পড়ুন .. ..

বক্তারা আরও বলেন, পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও গতিশীল করতে মাঠপর্যায়ের কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন না হওয়ায় কর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। দ্রুত নির্দেশনা না দেয়া হলে আন্দোলন আরও বিস্তৃত হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

পরে তারা দাবি বাস্তবায়নের লক্ষ্যে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন।

কর্মসূচির আয়োজকরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে এবং ধাপে ধাপে কর্মসূচি জোরদার করা হবে। উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক কবিরুল ইসলাম, অছিকুর রহমান, মেহেদী হাসান, মোতাহার হোসেন, অমাল কুমার পাল, আবুল হাসান, মনিরুল ইসলাম, বিধান চন্দ্র মজুমদার, তবিবার রহমান, সরদার মেহেদী হাসান , সদর উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শকা শাহানারা খাতুন, মাহমুদা সুলতানা, অন্তরা আফরোজ, এফ ডব্লিউ এ সাহানাজ পারভীন, খাদিজাতুল কুবরা, তাহমিনা খাতুন, শাহানুর বেগম সহ ১৪ টা ইউনিয়নের পরিদর্শক ও এফডব্লিউএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মকর্তা কর্মচারী কর্মবিরতি পরিবার পরিকল্পনা অধিদপ্তর সাতক্ষীরা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

নড়াইলে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় অংশ নিলেন সেচ্ছাসেবকদল নেতা

ঝিনাইদহ ও অভয়নগরে ট্রেনে কাটা পড়ে শিক্ষক ও মাদ্রাসা ছাত্র নিহত

বাংলাদেশি সন্দেহে পুশইন : বেনাপোলে ভারতীয় নারী ও শিশুর অনিশ্চিত দিন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.