Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জাগরণী চক্র ফাউণ্ডেশনের উদ্যোগে বিশ্ব বাঘ দিবস পালিত
  • লোহাগড়ায় ৬৮৫ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সের উদ্ধোধন
  • আব্দুলপুরে সবজির চারা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা
  • সরকারি যাত্রী ছাউনি দখল : দুর্ভোগে কেশবপুর-পাঁজিয়া সড়কের যাত্রীরা
  • মাগুরায় উদ্ধার হওয়া ৩৫ মোবাইল ও ৫০ হাজার টাকা হস্তান্তর
  • সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মহিদার, সম্পাদক মোশাররফ
  • মাগুরায় জুলাই আন্দোলনের পরিবারের সাথে ছাত্রদল নেতৃবৃন্দের সাক্ষাৎ
  • অবশেষে নতুন অ্যাডহক কমিটি গঠন সদস্য সচিব পদে চমক চিন্ময় সাহা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, July 31
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় তুমুল প্রতিদ্বন্দ্বিতা

ব্রাদার টিটোস হোম
banglarbhoreBy banglarbhoreDecember 5, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
দেশ-বিদেশ, বিজ্ঞান, জীবজগৎ ও আবিষ্কারসহ জ্ঞানের বিভিন্ন শাখা থেকে ছোড়া একের পর এক প্রশ্নের বুদ্ধিদীপ্ত জবাব দিচ্ছিলো কচিকাঁচারা। একে অন্যকে টপকে বিজয়ী হতে তাদের মধ্যে চলে তুমুল প্রতিযোগিতা। হেমন্তের মিষ্টি শীতের দুপুরে যশোর শহরের লালদিঘির পাড়ে ব্রাদার টিটোস হোমে (বিটিএইচ) বার্ষিক সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় শিশুদের এমন প্রতিদ্বন্দ্বিতা মুগ্ধতা ছড়ায়। বৃহস্পতিবার ছিল এই আয়োজন।

স্কুল সূত্র জানায়, প্রতিযোগিতায় স্কুলের প্লে, নার্সারি, কেজি, প্রথম ও দ্বিতীয় শ্রেণির শতাধিক শিক্ষার্থীসহ অভিভাবকেরা অংশ নেয়। পাঁচটি ক্যাটাগরিতে সাধারণ জ্ঞানে দক্ষতা প্রদর্শন শিশু শিক্ষার্থীরা। এতে প্রধান অতিথি ছিলেন, দৈনিক রানারের ভারপ্রাপ্ত সম্পাদক কবিরুল আলম দীপু। তিনি বলেন, সাধারণ জ্ঞানে শিশুদের এমন অসাধারণ দক্ষতা দেখে মুগ্ধ ও উচ্ছ্বসিত হয়েছি। প্রতিযোগিতায় প্লে শ্রেণিতে চ্যাম্পিয়ন হয়েছে আরহাম জাওয়াদ।

নার্সারিতে চ্যাম্পিয়ন হয়েছে নাওয়াফুল হক, প্রথম রানার-আপ অদ্রিতা গাইন ও দ্বিতীয় রানারআপ হন শাহীর খান। কেজি শ্রেণিতে চ্যাম্পিয়ন হয়েছে রুশদা নুরিন নাজাত, প্রথম রানারআপ মারইয়াম রহমান আইজা ও দ্বিতীয় রানার-আপ মেহমেদ ইসলাম। ক্লাস ওয়ানে চ্যাম্পিয়ন হয়েছে উম্মে আফসিন হোসাইন আনহা।

প্রথম ও দ্বিতীয় রানারআপ হয়েছে হালিমা নুর ও তাসনুভা আলামিন। দ্বিতীয় শ্রেণিতে চ্যাম্পিয়ন হয়েছে আজমাইন আহমেদ ও প্রথম রানার-আপ ইনিশা হাসান।

প্রতিযোগিতায় অভিভাবকদের মধ্যে চ্যাম্পিয়ন হন আমির হুসাইন টিটু, প্রথম রানার-আপ হাজেরা খাতুন ও দ্বিতীয় রানারআপ মিসরাত জাহান মৌ। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেককে একটি করে সুদৃশ্য গ্লোব উপহার দেওয়া হয়। আর বিজয়ীদের দেয়া হয় ক্রেস্ট।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

জাগরণী চক্র ফাউণ্ডেশনের উদ্যোগে বিশ্ব বাঘ দিবস পালিত

July 31, 2026

লোহাগড়ায় ৬৮৫ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সের উদ্ধোধন

July 31, 2026

আব্দুলপুরে সবজির চারা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

July 30, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.