Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কৃষিতে আজকের এই উন্নয়নের অবদান জিয়াউর রহমানের : নার্গিস বেগম
  • কেশবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের উপর হামলা
  • সাতক্ষীরায় একদিনে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার
  • জীবননগরে আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • মহেশপুরের সেই যমজ কন্যা শিশুদের জামা-কাপড় ও ফ্যান দিলেন ইউএনও
  • যশোর সদরে তিনটি কালভার্টের উদ্বোধন
  • জ্বালানি খাতকে নিরাপদ করতে বৈচিত্র্য আনতে হবে : প্রতিমন্ত্রী অমিত
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ২১, ২০২৫

সাবেক এমপি জাহেদীসহ ৪ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা

জাল দলিলে জমি দখলের অভিযোগ
banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ২১, ২০২৫
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
জাল দলিলের মাধ্যমে যশোরের হামিদপুরের জমি দখলের অভিযোগে ঝিনাইদহের সাবেক এমপি নাসের শাহরিয়ার জাহেদীসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার যশোর শহরের কাজীপাড়া আজিজ সিটির মৃত শেখ আব্দুস সবুরের মেয়ে ফারজানা ইকবাল এ মামলা করেছেন। যশোর সিনিয়র জুডিসয়িাল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী কাজী ফরিদুল ইসলাম।

অপর আসামিরা হলেন, যশোর সদরের এনায়েতপুর গ্রামের শেখ নিজাম উদ্দীনের ছেলে রবিউল ইসলাম, শহরের পুরতান কসবা কাজীপাড়ার আব্দুল আজিজ সড়কের আবু বক্কার ভুইয়ার ছেলে শাহীন ইকবাল ও দলিল লেখক কাজী রবিউল ইসলাম।

জানা গেছে, যশোর সদরের হামিদপুর মৌজার আরএস ৩০৭৭ দাগের ২৩ শতক জমি ২০১২ সালের ১১ মার্চ কবলা দলিলমূলে ক্রয় সূত্রে মালিক শহরের আজিজ সিটির মৃত শেখ আব্দুস সবুরের মেয়ে ফারজানা ইকবাল। জমি কেনার পর তিনি গাছপাল লাগিয়ে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছিলেন। ২০২০ সালের ২১ অক্টোবর আসামিরা জাল জালিয়াতি করে ফারজানা ইকবালকে দাতা ও তার মামা জাকির হোসেনকে (বর্তমানে মৃত) গ্রহীতা করে একটি অফেরতযোগ্য পাওয়ার অব এ্যাটর্ণী দলিল রেজিষ্ট্রি করেন। এ দলিলে সাক্ষী, সনাক্তকারী ও দলিল লেখক হিসেবে উল্লেখ করা হয় আসামি রবিউল ইসলাম, শাহিন ইকবাল ও কাজী রবিউল ইসলামকে।

পাওয়ার অব এ্যাটর্নীর ২০ দিন পর ২১ অক্টোবর আসামিরা একে অপরের সহযোগীতায় জালি জালিয়াতির মাধ্যমে জাকির হোসেনকে (বর্তমানে মৃত) দাতা ও নাসের শাহরিয়ার জাহেদীকে গ্রহীতা করে একটি কবলা দলিল করেন। গত ২২ ডিসেম্বর আসামিরা মরহুম জাকির হোসেনের ছেলে সিয়ামকে দলিলের বিষয়টি অবহিত করলে ফারজানা ইকবাল তার কাছ থেকে দলিলের বিষয়টি জানতে পারেন।

এরপর ফারজানা ইকবাল রেজিস্ট্রি অফিস থেকে পাওয়ার অব এ্যাটর্ণী ও কবলা দলিলের নকল তুলে জালজালিয়াতির বিষয়টি নিশ্চিত হয়ে আদালতে এ মামলা করেছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কৃষিতে আজকের এই উন্নয়নের অবদান জিয়াউর রহমানের : নার্গিস বেগম

কেশবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের উপর হামলা

সাতক্ষীরায় একদিনে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.