Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • মণিরামপুরে আমাদের অ্যাম্বুলেন্স সেবার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক
  • বীরমুক্তিযোদ্ধা রবিউল আলমের ৭৬তম জন্মবার্ষিকী উদযাপন
  • জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও লোডশেডিংয়ের প্রতিবাদে যশোরে এনসিপির মোমবাতি মিছিল
  • যশোরে ইঞ্জিনিয়ারিং কারখানায় হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, বিচার দাবি
  • রাজারহাটের দ্বিতীয় চামড়ার হাটেও মন্দা, সীমান্ত দিয়ে পাচারের শঙ্কা
  • পুশব্যাক চেষ্টা ব্যার্থ : সীমান্তে মুখোমুখি অবস্থানে বিজিবি ও বিএসএফ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুন ৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

স্ত্রীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি,কারাগারে স্বামী

banglarbhoreBy banglarbhoreজুলাই ৩১, ২০২৫No Comments১১ Views
Facebook Twitter WhatsApp
স্ত্রীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি,কারাগারে স্বামী
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
সাবেক স্ত্রীর সঙ্গে তোলা ব্যক্তিগত ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়ার অভিযোগে রবিউল ইসলাম নামের এক ব্যক্তিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত। বৃহস্পতিবার জামিন আবেদন করলে বিচারক নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামরুন নাহার কণা।


আসামি রবিউল ইসলাম যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা মান্দারতলা গ্রামের ওয়াজেদ আলী বিশ্বাসের ছেলে।
ভুক্তভোগী নারীর মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ৮ অক্টোবর পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। দেনমোহর নির্ধারিত হয় সাড়ে তিন লাখ টাকা। বিয়ের আগে রবিউল ১০ লাখ টাকা যৌতুক দাবি করলেও পরে তা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেন। কিন্তু বিয়ের কিছুদিন পরই তিনি আবার যৌতুকের জন্য চাপ দিতে থাকেন। ভুক্তভোগী নারীর পরিবার বাধ্য হয়ে নিজেদের জমিতে সাড়ে চার লাখ টাকা খরচ করে একটি নেট কারখানা করে দেয়। এরপর আরো সাড়ে পাঁচ লাখ টাকা দাবি করে ভুক্তভোগী নারীকে শারীরিকভাবে নির্যাতন শুরু করেন রবিউল। টাকা না পেয়ে ২০২৪ সালের ১৫ নভেম্বর ওই নারীকে বাড়ি থেকে তাড়িয়ে দেন।এরপর চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি আফসানা যশোরের একটি আদালতে মামলা করেন। মামলার পর ক্ষিপ্ত হয়ে রবিউল ওই নারীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়। আদালতের নজরে আসার পর বিচারক তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামরুন নাহার কণা বলেন, ‘জামিনের শর্ত অনুযায়ী মীমাংসা না করে রবিউল উল্টো স্ত্রীকে তালাক দেন এবং আদালতে পাল্টা দুটি মামলা করেন। পাশাপাশি ফেসবুকে ছবি-ভিডিও ছড়ানোর হুমকি অব্যাহত রাখেন। আজ (বৃহস্পতিবার) জামিন আবেদন করলে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

কারাগারে ছড়িয়ে দেয়ার ফেসবুকে ব্যক্তিগত ছবি ভিডিও সাবেক স্ত্রীর স্বামী হুমকি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু

জুন ৩, ২০২৬

মণিরামপুরে আমাদের অ্যাম্বুলেন্স সেবার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জুন ৩, ২০২৬

যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক

জুন ৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.