Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ধর্ম বিশ্বাসের ভিন্নতায় কোন মানুষ পিছনে পড়বে না : অমিত
  • যশোর সদর উপজেলা জাতীয় পার্টির পরিচিতি সভা অনুষ্ঠিত
  • যশোর-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় ফুফু-ভাতিজার মর্মান্তিক মৃত্যু
  • কেশবপুরে নারীকে চাপা দিয়ে মাদ্রাসায় ঢুকে পড়লো বাস
  • মাগুরা : সাত সন্তানের মুখে হাসি ফোটাতে স্বামীহারা মেরির পাশে ইউএনও
  • সাংবাদিক ইউনিয়ন যশোরের নতুন সদস্য পদ পেলেন ৬ জন
  • যশোরে ইয়াবাসহ আটক ৩
  • যশোরে যুবলীগের এক কর্মী আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, September 4
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ২০ কোটি টাকা ব্যয়ে নান্দনিক মসজিদ নির্মাণের উদ্যোগ

উপশহর কেন্দ্রীয় জামে মসজিদ পুনঃনির্মাণের লক্ষ্যে সুধী সমাবেশ
banglarbhoreBy banglarbhoreDecember 7, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতবেদক

যশোরের উপশহর ডি ব্লকে অবস্থিত কেন্দ্রীয় জামে মসজিদটি ২০ কোটি টাকা ব্যয়ে পুনঃনির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ২১ শতক জমির উপর স্থাপত্যশিল্প ও নান্দনিক মসজিদ নির্মাণের লক্ষ্যে শনিবার সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মসজিদ নির্মাণের তহবিল গঠন করতে এক লাখ টাকা অনুদান ধরে দুই হাজার শেয়ার করা হয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে মসজিদ নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে। সম্ভাব্য নির্মাণ সময় ধরা হয়েছে ৩ বছর। মসজিদের সাথে থাকবে মাদ্রাসা, ইমাম, মোয়াজ্জিন ও মসজিদের কর্মরত ব্যক্তিদের আবাসনের ব্যবস্থা। অত্যাধুনিক সুবিধা সম্বলিত এই মসজিদে গাড়ি পার্কিং, ওজুখানা, লাইব্রেরি, ঝর্ণাসহ প্রয়োজনীয় সূর্যের আলো ও তাপ সরাসরি ব্যবহারের সুবিধা থাকছে। লাল ও সাদা রংয়ের সংমিশ্রণে তৈরি মসজিদে সুউচ্চ সাদা রংয়ের একটি মিনার থাকবে। পাঁচ ওয়াক্ত নামাজের সময় নির্দিষ্ট রং ধারণ করে থাকবে মিনারটি।


শনিবার বেলা বারোটায় অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন মাসনা মাদ্রাসার মুহতামিম মুফতি ইয়াহইয়া। মসজিদ কমিটির সভাপতি কাজী আব্দুল কাদিরের সভাপতিত্বে সমাবেশে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মসজিদ নির্মাণ কমিটির উপদেষ্টা ও যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মিজানুর রহমান খান।
যশোর উপশহর এলাকার সন্তান ও গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, এই সমজিদে আমি কুরআন শিখেছি। আজ মাওলানা মো. হানিফ হুজুর থাকলে কত খুশি হতেন। আমরা সবাই যে যার জায়গা থেকে আল্লাহর ঘর মসজিদ নির্মাণের শুরু থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করব।

প্রধান অতিথি মাসনা মাদ্রাসার মুহতামিম মুফতি ইয়াহইয়া বলেন, একজন মাখলুক হিসেবে আল্লাহর ঘর নির্মাণ করার উপরে বড় সৌভাগ্য আর কিছু হতে পারে না। দুনিয়াতে সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ। আখিরাতের দামি জায়গা জান্নাত। আজ থেকে আমাদের ব্যবসার বড় পার্টনার বানাবো আল্লাহকে। লাভের একটা অংশ মসজিদ নির্মাণে বা আল্লাহর পথে ভালো কাজে ব্যয় করতে হবে। এলাকার সর্বসেরা সুন্দর মসজিদ নির্মাণের সাথে সাথে মসজিদের উদ্দেশ্য যেটা মসজিদ এলাকার মানুষগুলোকে সর্বসেরা মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উপশহর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো. আখতারুজ্জামান।


সুধী সমাবেশে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপশহর কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান, ইসলামিক বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মাওলানা ফারুক হোসেন, দড়াটানা মাদ্রাসার মুহতামিম মুুফতি মুজিবুর রহমান, ওবাইদুল্লাহ সাদ, আর্চডেন্ট কনসালটেন্ট প্রিন্সিপ্যাল আর্কিটেক্ট মারুফ হুসাইন, যশোর চেম্বার অব কমার্সের সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, দৈনিক বাংলার ভোর সম্পাদক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি, উপশহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী আজগর হোসেন, সাবেক ফুটবলার কাজী জয়নাল, কাজী জামাল হোসেন, উপশহর বিএনপির সভাপতি আবুল হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ কচি, সাবেক ইউপি সদস্য এহসানউল্লাহ প্রমুখ।

মসজিদ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ধর্ম বিশ্বাসের ভিন্নতায় কোন মানুষ পিছনে পড়বে না : অমিত

    September 4, 2026

    যশোর সদর উপজেলা জাতীয় পার্টির পরিচিতি সভা অনুষ্ঠিত

    September 4, 2026

    যশোর-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় ফুফু-ভাতিজার মর্মান্তিক মৃত্যু

    September 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.