Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার
  • চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
শিক্ষা

যশোর ক্যান্টনমেন্ট কলেজ :  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

banglarbhoreBy banglarbhoreFebruary 7, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

প্রতিবেদক
যশোর ক্যান্টনমেন্ট কলেজে ৩৫তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে কলেজের মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সেনাবাহিনীর যশোর এরিয়া কমান্ডার ও ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল ও শৃঙ্খলার মানের ভূয়সী প্রশংসা করেন।
সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ লে. কর্নেল নুসরাত নুর আল চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন। প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলাদেশের ৮টি বিভাগের ইতিহাস ঐতিহ্য নিয়ে ডিসপ্লে অনুষ্ঠিত হয়। ডিসপ্লের মাধ্যমে নিজ নিজ বিভাগের ইতিহাস ঐতিহ্য খাবার স্থাপনার প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়। অনুষ্ঠানে যশোরে এরিয়ার উর্দ্ধতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, কলেজের শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানিয়েছেন, একাডেমিক কার্যক্রমের পাশাপাশি খেলাধূলার মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক মনোবল দৃঢ় ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করার উদ্দেশে প্রতি বছর আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। সুস্থ্য দেহে সুন্দর মন, এই স্লোগানে ক্রীড়া প্রতিযোগিতায় এ বছর প্রায় ৪৩টি ইভেন্টে দেড় হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার

July 29, 2026

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার

July 29, 2026

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.