Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রত্নগর্ভা মায়েদের সম্মাননা দেবে শেকড়
  • যশোরে ইন্টারনেট টাওয়ারের নামে প্রতারণায় জনির ৩ দিনের রিমান্ড
  • যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত
  • তারেক রহমানের যশোর সফর ঘিরে যুবদলের শুভেচ্ছা মিছিল
  • যশোরে পরিত্যক্ত মোটরসাইকেল উদ্ধার মালিকের সন্ধান মেলেনি
  • যশোরে বিজিবির অভিযানে ৬২ কোটি টাকার মালামাল আটক
  • নারী আসনে মনোনয়ন পেলেন মুন্নী
  • যশোরে ভাড়া না দিয়ে ভবন দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, এপ্রিল ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যৌবন হারিয়ে ভাগাড়ে পরিণত প্রাণ সায়ের খাল

banglarbhoreBy banglarbhoreমার্চ ১২, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্র প্রাণ সায়েরের খাল এক সময়ে ভরা যৌবন নিয়ে প্রবাহমান ছিল। কিন্তু যৌবন হারিয়ে সেটি এখন ভাগাড়ে পরিণত হয়েছে। খালটিতে এখন ফেলা হচ্ছে ইচ্ছেমতো ময়লা-আবর্জনা। অন্যদিকে খালের দুইধার দখল করে তোলা হচ্ছে অবৈধ স্থাপনা। যার ফলে দখল আর দূষণে খালটি এখন অস্তিত্ব সংকটে ভুগছে। পচা দুর্গন্ধ থেকে বাচার তাগিদে নাক চেপে রাস্তা পার হচ্ছেন মানুষজন। এটা দেখার যেন কেও নাই।

আজ (মঙ্গলবার) সরজমিনে গিয়ে দেখা যাই সাতক্ষীরা শহরের পাকাপোল, কেষ্টময়রার ব্রিজ, সুলতানপুর বড় বাজার ব্রিজসহ প্রাণ সায়েরের খালের দুইধার দিয়ে যেসব অস্থায়ী অবৈধ দোকান পাট গোড়ে উঠেছে তাদের দোকানের অবশিস্ট ময়লা আর্বজনা ফেলার কারণে খালের পানি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে।

যৌবন হারিয়ে ভাগাড়ে পরিণত প্রাণ সায়ের খালস্থানীয় লোকজন জানান, ১৮৫০ সালের দিকে সাতক্ষীরার জমিদার প্রাণনাথ রায় চৌধুরী নদীপথে ব্যবসা-বাণিজ্যের সুবিধা ও শহরের শ্রীবৃদ্ধির জন্য খালটি খনন করেন। মরিচ্চাপ নদের সঙ্গে বেতনা নদীর সরাসরি যোগাযোগ রক্ষার জন্য সাতক্ষীরা শহরের ওপর দিয়ে ১৪ কিলোমিটার এ খাল খনন করা হয়। খুলনা, বরিশাল, ঢাকা, কলকাতাসহ বিভিন্ন স্থানের সঙ্গে প্রধান যোগাযোগের মাধ্যম ছিল এ খাল। এ খালের মাধ্যমে সহজ হয়ে উঠেছিল জেলার অভ্যন্তরীণ যোগাযোগও। জমিদার প্রাণনাথ রায় চৌধুরীর নাম অনুসারে খালটির নামকরণ করা হয় প্রাণসায়ের খাল।

স্থানীয় বাসিন্দা ইমরান হোসেন জানান, এই প্রাণ সায়েরের খালপাড়ের সড়ক যাতায়াত করা হাজারো মানুষকে নাক চেপে ধরে চলাচল করতে হয়। খালে আশপাশের বাসিন্দারা ছাড়াও ব্যবসায়ীরা ময়লা ও আবর্জনা ফেলে দুর্গন্ধময় পরিবেশ সৃষ্টি করেছেন। এতে সাতক্ষীরা শহরের পরিবেশ অনেক দূষিত হয়ে পড়েছে। ফলে ভারসাম্য হারিয়ে ফেলছে জনমানব।

যৌবন হারিয়ে ভাগাড়ে পরিণত প্রাণ সায়ের খালস্বদেশের নির্ববাহী পরিচালক ও মানবধিকারকর্মী মাধব চন্দ্র দত্ত প্রাণ সায়ের খালকে যারা ভাগাড়ে পরিণত করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ফিরোজ হাসান বলেন, মানুষ যাতে খালটিতে ময়লা-আবর্জনা না ফেলেন, সে জন্য বারবার বলা হচ্ছে। কিন্তু কেউ শুনছেন না। জেলা প্রশাসকের সঙ্গে আলাপ করেছি। খুব দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির জানান, প্রাণ সায়ের খালপাড়ের বাসিন্দা ও দোকানদারদের নোটিশ করে নিষেধ করা হবে। তারা না শুনলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। খাল রক্ষায় দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

রত্নগর্ভা মায়েদের সম্মাননা দেবে শেকড়

এপ্রিল ২১, ২০২৬

যশোরে ইন্টারনেট টাওয়ারের নামে প্রতারণায় জনির ৩ দিনের রিমান্ড

এপ্রিল ২১, ২০২৬

যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত

এপ্রিল ২০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.