Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • টুপটুপ রিসোর্টে আগুনে নিহত দশজনের বাড়ি যশোর ও চুয়াডাঙ্গায়
  • মাদক সরবরাহের অভিযোগে মোটরসাইকেলে আগুন
  • শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা
  • দুর্গার্পূজা উপলক্ষো তালায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের মতবিনিময়
  • মহাসপ্তমীতে যশোরের মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড়
  • আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনালে মারামারি, যবিপ্রবির ৯ খেলোয়াড় আহত
  • বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ যুবক আটক
  • চৌগাছায় হামজ্বরে ইউপি চেয়ারম্যান সবুজের মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 18
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
Uncategorized

হাতের আঙুল নেই, কনুই দিয়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছে জাহিদুল

banglarbhoreBy banglarbhoreJuly 5, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মনিরামপুর সংবাদদাতা

জাহিদুল ইসলামের হাত আছে, তবে কনুই পর্যন্ত। দুর্ঘটনায় তাঁর দুই হাতের কনুইয়ের নিচের অংশ কেটে ফেলতে হয়। আঙুল না থাকায় স্বাভাবিক ভাবে কিছু ধরতে পারত না। এরপরও থেমে থাকেনি। শারিরীক প্রতিবন্ধতাকে পিছনে ফেলে জীবনযুদ্ধে এগিয়ে চলছে সামনে। কনুইয়ের সাহায্যে লিখে সে এবার মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহন করছে। যশোরের মনিরামপুর উপজেলার আগরহাটি গ্রামের মাহাবুবুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম।

জানা যায়, তৃতীয় শ্রেণীতে পড়া অবস্থায় ২০০৮ সালে বাড়ির পাশে একটি তিন তলা ভবনের ছাদে খেলা করার সময় বিদ্যুৎ স্পৃষ্টে গুরুত্বর আহত হয় জাহিদুল ইসলাম। পরে ঢাকার একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। কেটে ফেলা হয় তাঁর দুই কনুইয়ের হাতের নিচের অংশ। এ অবস্থায় সে দুই হাতের কনুই ব্যবহার করে তাঁর জামা-কাপড় গায়ে দেওয়াসহ অন্যান্য কাজ করতে শিয়ে নেয়। লেখালেখি দুঃসাধ্য হলেও লেখাপড়ার প্রয়োজনে দুই হাতের কনুই দিয়ে কলম চেপে লিখতে শেখা রপ্ত করে ফেলে। চিকিৎসা শেষে চার বছর পর পুনরায় তৃতীয় শ্রেণীতে ভর্তি হয়। লাউড়ী-রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাঠ সম্পন্ন করে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয় সে। ধলিগাতী মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২২ সালে এসএসসি পরীক্ষা অংশ নিয়ে ৪ দশমিক ৬ নম্বর পেয়ে ভর্তি হয় মনিরামপুর সরকারী কলেজে। চলতি এইচএসসি পরীক্ষায় মনিরামপুর মহিলা কলেজের দ্বিতীয় তলায় ২০৭ (খ) নম্বর কক্ষে তাঁর আসন পড়েছে। সেখানে অন্যান্য পরীক্ষার্থীদের সঙ্গে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

প্রতিবন্ধী জাহিদুল ইসলাম বলেন, প্রথম দিকে অন্যর সহযোগীতা ছাড়া কোন কাজ করতে গেলে অনেক কষ্ট হত। কলম ধরে লেখা আয়ত্ব করতে সক্ষম হয়েছি। সাইকেল চালিয়ে কলেজে যাই। বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলায়ও অংশ নেই। এখন নিজের সব কাজ নিজেই করতে পারি।

জাহিদুলের বাবা মাহাবুবুর রহমান বলেন, বিদ্যুতিক দুর্ঘটনার কারণে ছেলের দুই হাতের নিচের অর্ধেক অংশ কেটে ফেলতে হয়। তবে, তাঁরা এ অবস্থার জন্য কখনো হতাশ হননি। কনুই সাহায্যে এখন সে নিজেই নিজের কাজ করতে পারে। পড়ালেখার প্রতি আগ্রহ থাকায় তাঁকে কলেজে ভর্তি করে দেওয়া হয়।

মনিরামপুর সরকারী কলেজের অধ্যক্ষ জিএম রবিউল ইসলাম ফারুকী বলেন, শারিরীক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে মেধার সাক্ষর রেখেছে জাহিদুল। মানবিক বিভাগ থেকে জাহিদুল ইসলাম চলতি এইসএসসি পরীক্ষা অংশ গ্রহন করছে।
মনিরামপুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব আফরোজা মাহমুদ বলেন, কলেজের দ্বিতীয় তলায় ২০৭ (খ) কক্ষে কনুই দিয়ে লিখে পরীক্ষা দিচ্ছে জাহিদুল ইসলাম।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত দশজনের বাড়ি যশোর ও চুয়াডাঙ্গায়

    October 18, 2026

    মাদক সরবরাহের অভিযোগে মোটরসাইকেলে আগুন

    October 18, 2026

    শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা

    October 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.