Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ফুলকুঁড়ি আসরের ‘জুলাই শিশুশহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত
  • যেকোন মূল্যে জুলাই গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়ন করবো : হাবিব
  • জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চৌগাছায় শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
  • জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শ্যামনগরে গণমিছিল ও সমাবেশ
  • জুলাই গণ-অভ্যুত্থান দিবস তালায় জামায়াতের সামাবেশ ও গণমিছিল
  • যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক পাচারকারী
  • কেশবপুরে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
  • রামপালে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 6
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

লাশ নিতে আসেননি স্বামী-সন্তান!

আত্মহত্যা প্ররোচনার অভিযোগ
banglarbhoreBy banglarbhoreJuly 15, 2024Updated:July 16, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর জেনারেল হাসপাতালের মর্গে দীপ্তি শেখ (২৮) নামে এক গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। হাসপাতাল চত্বরে দীপ্তির স্বজনরা ভিড় জমালেও দেখা মেলেনি তার স্বামী ও দুই মেয়েকে। মৃতের চাচা দাবি করছেন তাদের মেয়েকে নির্যাতন করা হয়েছে। যে কারণে সে আত্মহত্যার পথ বেঁছে নিয়েছে। এদিকে তার শ^াশুড়ি বলছেন নির্যাতনের মত কোনো ঘটনা ঘটেনি। সোমবার বিকেলে যশোর জেনারেল হাসপাতালের মর্গের সামনে এমন দৃশ্য দেখা যায়।

জানা গেছে, ৯ বছর আগে দীপ্তি শেখের বিয়ে হয় ঝিকরগাছার বারবাকপুর গ্রামের ফারুক হোসেনের সাথে। বিয়ের পর থেকেই পরিবারে অশান্তি লেগেই থাকত। ফারুক পেশায় রাজমিস্ত্রীর লেবারের কাজ করে। তাদের ছয় ও আড়াই বছর বয়সের দুটি মেয়ে সন্তান রয়েছে। দীপ্তির বাবার বাড়ি শার্শা উপজেলার ভায়না গ্রামে। বাবা মারা যাওয়ায় চাচারা তাকে দেখভাল করতেন।

দীপ্তির বড় চাচা নজরুল ইসলাম বলেন, তাদের ভাই মারা যাওয়ার পর থেকে ভাইঝিকে তারা মানুষ করেছেন। প্রায়ই জামাই ফারুক মেয়েকে মারপিট করত। নির্যাতন সহ্য করতে না পেরে তাদের মেয়ে আত্মহত্যা করেছে। তাদের জামাই গতকাল রাতে ঘরের জিনিসপত্র ভেঙ্গেছে। সেখান থেকে পা কেটেছে। মারপিট না করলে এমন ঘটনা হত না।

এদিকে নিহতের শ^াশুড়ি রাবেয়া খাতুন বলছেন, কোনো গন্ডগোল হয়েছে কি না তিনি জানেন না। তার সংসার আলাদা। ছেলে বউয়ের ঘর থেকে তার ঘর একটু দূরে। প্রতিদিনের মত এদিন সকালেও সংসারের সব কাজ করেছে তাদের ছেলের বউ। হঠাৎ করে টিউবওয়েল পাড়ে মাথা ঘুরে পড়ে যায়। এর আগেও এমন ঘটনা ঘটেছে। তারপর যখন বমি করে তখন গ্যাস ট্যাবলেটের গন্ধ পায়। সাথে সাথে যশোর সদর হাসপাতালে আনা হলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।

সকালে ছেলের বউ মারা গেছে তার ছেলে কেন এখনও হাসপাতালে আসেনি জানতে চাইলে তিনি বলেন সড়ক দুর্ঘটনায় তার ছেলের পা কেটে গেছে আর ছেলের মেয়েরা স্কুলে তাই তারা আসেনি।

এ ব্যাপারে শারীরিক ও মানসিক নির্যাতন করে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে বলে নিহতের চাচা জানিয়েছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

যশোরে ফুলকুঁড়ি আসরের ‘জুলাই শিশুশহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত

August 5, 2026

যেকোন মূল্যে জুলাই গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়ন করবো : হাবিব

August 5, 2026

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চৌগাছায় শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

August 5, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.