Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বর্ষার সুরে-নৃত্যে মুখর শিল্পকলা
  • স্বর্ণ স্মাগলিং পণ্য নয়, সিন্ডিকেটের মাধ্যমে স্বর্ণকে বৈধতা অর্জন করতে দেয়া হয়নি : বাজুস সভাপতি
  • বন্যাকবলিতদের জন্য ত্রাণ নিয়ে চট্টগ্রামে যশোর জেলা ইমাম পরিষদ
  • সংবিধানের কোনো সংশোধন নয়, আমূল সংস্কার চাই: গোলাম পরওয়ার
  • ভবদহে জলাবদ্ধতা নিরসনে আমডাঙ্গা খাল পরিষ্কারে স্বেচ্ছাশ্রম
  • বাঘারপাড়ায় আ. লীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল (ভিডিও সহ)
  • মতুয়া মহাসম্মেলন উপলক্ষে লোহাগড়ায় মতবিনিময় : পৌর কমিটি গঠন
  • বৃষ্টির অজুহাতে সরবরাহ কম : বাড়তি সবজি-মাছ-মুরগি-ডিম নিত্যপণ্য
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, August 1
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreSeptember 12, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক (এএএন) কর্তৃক বাস্তবায়িত “বাংলাদেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলের খরা ও আর্সেনিক প্রবণ এলাকায় পানি সাশ্রয়ী (এডব্লিউডি) প্রযুক্তির সম্প্রসারণ প্রকল্প” অবহিতকরন কর্মশালা বৃহস্পতিবার সকালে উপ-পরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর অঞ্চলেরর অতিরিক্ত পরিচালক দীপক কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন জাপানের সেকেন্ড সেক্রেটারি, এম্বাসি অব দায়েচি ইয়োসাকা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের নির্বাহী পরিচালক এম শফিকুল ইসলাম। কর্মশালায় যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যাযের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনিস্টিটিউট, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এর নির্বাহী প্রকৌশলী,এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া এএএন জাপান থেকে অনলাইনে যুক্ত ছিলেন প্রফেসর ইয়োকোতা হিরোশি এবং তামিকো ইশিয়ামা।

সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। টেকনিক্যাল সেশনে এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের কার্যক্রম বিষয়ে উপস্থাপন করেন তামিকো ইশিয়ামা। এরপর ভূ-গর্ভঃস্থ পানিতে আর্সনিক দূষণ বিষয়ক গবেষণা ফলাফল উপস্থাপন করেন এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের কনসালটেন্ট শামীম উদ্দিন। টেকসই কৃষি প্রযুক্তি-২ (স্যাপ-২) বিষয়ে উপস্থাপনা করেন প্রফেসর ড: আবিয়ার রহমান। সবশেষে “বাংলাদেশের দক্ষিনপশ্চিমাঞ্চলের খরা ও আর্সেনিক প্রবণ এলাকায় পানি সাশ্রয়ী (এডব্লিউডি) প্রযুক্তির সম্প্রসারণ প্রকল্প” কার্যক্রম বিষয়ে উপস্থাপন করেন প্রকল্পের এরিয়া ম্যানেজার কৃষিবিদ মাহবুবুল আলম। উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকলে মতামত ও পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের আঞ্চলিক ব্যবস্থাপক রেজাউল করিম।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

বর্ষার সুরে-নৃত্যে মুখর শিল্পকলা

August 1, 2026

স্বর্ণ স্মাগলিং পণ্য নয়, সিন্ডিকেটের মাধ্যমে স্বর্ণকে বৈধতা অর্জন করতে দেয়া হয়নি : বাজুস সভাপতি

July 31, 2026

বন্যাকবলিতদের জন্য ত্রাণ নিয়ে চট্টগ্রামে যশোর জেলা ইমাম পরিষদ

July 31, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.