Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যৌতুক দাবিতে স্ত্রীকে হত্যাচেষ্টা : স্বামী গ্রেপ্তার
  • যশোরে ৩৯৮ গ্রাম সোনার বারসহ যুবক আটক
  • নড়াইলে শিশু ধর্ষণের পর হত্যা, আসামি রবিউলের ফাঁসির রায়
  • যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ উদ্বোধন
  • শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষক ও স্কুল কমিটির ভূমিকা বিষয়ক সভা অনুষ্ঠিত
  • যশোরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
  • যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অচিরেই কোল্ডস্টোর নির্মাণের আশ্বাস

কৃষকদের সাথে কৃষি কর্মকর্তাদের মতবিনিময়
banglarbhoreBy banglarbhoreSeptember 22, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোর অঞ্চলে ফল ও সবজি বৃদ্ধি ও রক্ষণাবেক্ষণ এবং বিশেষায়িত কোল্ডস্টোর নির্মাণের বিষয়ে স্থানীয় কৃষকদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে যশোর সদর উপজেলার বারিনগর ছোট হৈবতপুর ব্রিজ সংলগ্ন মাঠে যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ সভা হয়। এতে স্থানীয় কৃষকদের মধ্যে শাকসবজি রক্ষণাবেক্ষণ ও কৃষি ক্ষেত ও শাকসবজি চাষাবাদ সম্পর্কে ও এর সমাধানের লক্ষ্যে বক্তব্য রাখেন স্থানীয় কৃষক মাজেদুল হক, নুরুল হাসান সাগর, ওবায়দুর রহমান বাবু ও শ্যামল বাবু।

মতবিনিময় সভায় এ সময় কৃষকদের মাঝে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থ ও ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আখতারুজ্জামান খান। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. কামরুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের কৃষি ব্যবসা ও বিপণন বিভাগের অধ্যাপক ড. সালাউদ্দিন পলাশ, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহাদী হাসান, স্থানীয় কৃষি কর্মকর্তা একরামুল হোসেন হুমায়ুন কবির সহ আরো অনেকে।

কৃষি কর্মকর্তারা এলাকার কৃষকদের মাঝে আশ্বস্ত করেন, অচিরেই এলাকায় জায়গা নির্ধারণ করে একটি এলাকার সবজি রক্ষণাবেক্ষণ করার জন্য একটি বিশেষায়িত কোল্ডস্টোর নির্মাণ করা হবে।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যশোর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা হাফিজুর রহমান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

যৌতুক দাবিতে স্ত্রীকে হত্যাচেষ্টা : স্বামী গ্রেপ্তার

August 20, 2026

যশোরে ৩৯৮ গ্রাম সোনার বারসহ যুবক আটক

August 20, 2026

নড়াইলে শিশু ধর্ষণের পর হত্যা, আসামি রবিউলের ফাঁসির রায়

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.