Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দায়িত্ব নিলেন যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতি নেতৃবৃন্দ
  • জুলাই-আগস্ট আন্দোলনে যুবদল দর্শক ছিল না : আব্দুল মোনায়েম মুন্না
  • যশোরে মেয়ের নোড়ার আঘাতে প্রাণ গেল মায়ের
  • যশোরে জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত
  • মাগুরায় ‎বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা
  • ১৭ বছরের কালো অধ্যায় কাটিয়ে ওঠায় বড় চ্যালেঞ্জ :  অ্যাটর্নি জেনারেল কাজল
  • ডুমুরিয়ায় সংযোগ সড়কের জটিলতায় প্রায় ২০০ কোটি টাকার চার ব্রিজ
  • চৌগাছা মডেল মসজিদের স্থান পরিবর্তন দাবিতে সংবাদ সম্মেলন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, August 1
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বেনাপোলে মাছের ঘের থেকে যুবকের লাশ উদ্ধার

banglarbhoreBy banglarbhoreOctober 11, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বেনাপোল সংবাদদাতা
যশোরের বেনাপোলে একটি মাছের ঘের থেকে ওহিদুল ইসলাম (৩৭) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকেল ৩ টার দিকে বেনাপোল এলাকার চাত্রের বিল নামক স্থান থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত ওহিদুল বেনাপোল পৌর এলাকার ছোট আঁচড়া গ্রামের খোকনের ছেলে।

নিহতের মামাত ভাই বাবর আলী জানান, তার ভাই ওহিদুল ইসলাম চাত্রের বিলের মধ্যে একটি ঘেরে গার্ড হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে ঘেরে যান। সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় চারিদিকে খোঁজা খুজি করা হয়। পরে শুক্রবার বিকেল চাত্রের বিল এলাকায় স্থানীয়রা মাছ ধরতে গেলে তারা লাশ পানিতে ভাসতে দেখে পরিবারকে খবর দেয়। পরবর্তীতে তারা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে নিয়ে যায়। তিনি আরো জানান, তাদের ভাইকে দুষ্কৃতকারিরা ঘেরের পানিতে ডুবিয়ে হত্যা করেছে। তিনি এ ঘটনায় জড়িতদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানোর কার্যক্রম চলছে। এখনে মামলা হয়নি। ময়নাতদন্তের পরে মৃত্যুর রহস্য জানা যাবে বলে তিনি জানান।

বেনাপোলে
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

দায়িত্ব নিলেন যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতি নেতৃবৃন্দ

August 1, 2026

জুলাই-আগস্ট আন্দোলনে যুবদল দর্শক ছিল না : আব্দুল মোনায়েম মুন্না

August 1, 2026

যশোরে মেয়ের নোড়ার আঘাতে প্রাণ গেল মায়ের

August 1, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.