Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার
  • চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ওয়াজেদ আলী ও কামরুজ্জামান মনার স্মরণ সভা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreOctober 11, 2024Updated:October 11, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা
শহীদ ওয়াজেদ আলী ও কামরুজ্জামান মনার সংগ্রামী জীবন থেকে শিক্ষা নিয়ে এ দেশে সাম্রাজ্যবাদ, সামন্তবাদ আমলা-মুৎসুদ্দি পুঁজিবাদ বিরোধী জাতীয় গণতান্ত্রিক বিপ্লবকে অগ্রসর করতে হবে।

শুক্রবার প্রয়াতদ্বয়ের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা কমিটির স্মরণে বিকেলে মেইন বাসস্ট্যান্ডে এক স্মরণ সভায় নেতৃবৃন্দ একথা বলেন।

কালীগঞ্জ উপজেলা কমিটির আহ্বায়ক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের সভাপতি শ্যামল কুমার ভৌমিক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সভাপতি তোজাম্মেল হোসেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ বিএম শামীমুল হক, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সভাপতি হাফিজুর রহমান। আরও বক্তব্য রাখেন প্রয়াত ওয়াজেদ আলীর সহোদর ও জাতীয় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক শওকত আলম, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সদস্য ও যশোর জেলা সভাপতি শাহরিয়ার আমির, জাতীয় গণফ্রন্টের ঝিনাইদহ জেলার সদস্য উদয় শংকর বিশ্বাস, ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সভাপতি সালাম শাহ ও কৃষক সংগ্রাম সমিতির ঝিনাইদহ জেলা সভাপতি ডা. ওলিয়ার রহমান প্রমুখ। সভা পরিচালনা করেন মানবেন্দ্র দাস মিন্টু।

নেতৃবৃন্দ বলেন, ওয়াজেদ আলী ও কামরুজ্জামান মনার মত ১৯৭২-৭৫ সালে প্রায় ৩০ হাজার বামপন্থী নেতা-কর্মিদের বিনাবিচারে হত্যা করা হয়েছে, তারও বিচার আজ পর্যন্ত হয়নি। গুম কমিশনকে ৭১ পরবর্তি সকল সরকারের আমলে গুমের তদন্ত বিচার করতে হবে।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আজ থেকে ১৬ বছর আগে মার্কিন পরিকল্পনায় ও মার্কিন-ভারতের সমন্বিত তৎপরতায় স্বৈরাচারী আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসেছিল। ক্ষমতায় এসেই মার্কিন পরিকল্পনা কার্যকর করার সাথে সাথে ভারতের স্বার্থরক্ষায় একের পর এক জাতীয় স্বার্থ বিসর্জন দিয়েছে। পরবর্তীতে সাম্রাজ্যবাদী চীনের সাথে মার্কিনের নেতৃত্বে পাশ্চাত্য সাম্রাজ্যবাদীদের দ্বন্দ্ব বৃদ্ধি পেলে ক্ষমতায় টিকে থাকার জন্য সাম্রাজ্যবাদের দালাল আওয়ামী লীগ সরকার চীন-রাশিয়ার সমর্থনে সাম্রাজ্যবাদের আরেক দালাল আঞ্চলিক শক্তি ভারতীয় মদদে বিনা ভোটের নির্বাচন করে স্বৈরতান্ত্রিক উপায়ে ক্ষমতায় টিকে থাকে। এ সময় গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম দমন করতে হত্যা, গুম ও মামলা-মোকদ্দমার মাধ্যমে এক ত্রাসের রাজত্ব কায়েম করে আওয়ামী সরকার।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার

July 29, 2026

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার

July 29, 2026

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.