মহেশপুর সংবাদদাতা
মহেশপুর সীমান্তের বাঘাডাঙ্গা ইছামতি নদীর পাড়ের জামগাছ থেকে ইসরাফিল হোসেন (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে এলাকাবাসী দেখতে পেয়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত ইসরাফিল ওই গ্রামের আমিন মন্ডলের ছেলে।
স্থানীয়রা ও নিহতের পরিবার জানান, শুক্রবার রাতে বাড়ি না ফেরায় নিখোঁজ ছিলেন ইসরাফিল হোসেন। অনেক খোজাখুজির পরেও কোন সন্ধান মেলেনি তার। পরদিন সকালে এলাকাবাসী নদীর পাড়ের জামগাছে জাল দিয়ে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত তার মরদেহ দেখতে পান।
মহেশপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কিভাবে মৃত্যু হয়েছে তা এখনই বলা সম্ভব হচ্ছে না।
শিরোনাম:
- যশোরে ধানক্ষেত থেকে নারী ও পুরুষের মরদেহ উদ্ধার
- মাসুদুর রহমান স্মরণে যশোরে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির দোয়া
- এইচএসসি ফল : যশোর বোর্ডে পাসে এগিয়ে সরকারি কলেজ
- মাহবুব রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অভয়নগর
- সংসারের ব্যস্ততায় হারায়নি স্বপ্ন, নিজের পরিচয় গড়েছেন রত্না
- সাকের হত্যা : বিচার দাবিতে মাগুরায় কৃষকদলের বিক্ষোভ
- যশোরে আঞ্চলিক তরুণ শান্তি সহায়ক সম্মেলন অনুষ্ঠিত
- চৌগাছায় শতবর্ষের চলাচলের রাস্তা বন্ধের চেষ্টা : ইউএনওর হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর