Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ব্ল্যাকমেইলিং সিন্ডিকেটের দুই সদস্য আটক
  • যশোর জিলা স্কুলের ‘ফিউচার সায়েন্টিস্ট’ দলের ইন্দোনেশিয়ায় গোল্ড মেডেল অর্জন
  • আগুনে দগ্ধ রুবেলের মৃত্যুর পর থানায় মামলা রেকর্ড
  • ৫৭ মিলিমিটার বৃষ্টিতেই তলিয়ে গেল যশোরের নিম্নাঞ্চল
  • ‘ভায়না’ নদী রক্ষায় মামলা হলেও থামেনি দখলদার আসামিরা
  • এখন সময় দেশকে নতুন ভাবে গড়ার : নার্গিস বেগম
  • মণিরামপুরে শিক্ষিকার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ
  • যশোরে বজ্রপাতে কিশোর নিহত, কৃষক আহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জেড আই খান পান্নার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

যশোর গণতান্ত্রিক আইনজীবীদের মানববন্ধন
banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ২২, ২০২৪No Comments১১ Views
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
সিনিয়র আইনজীবী জেড আই খান পান্নার বিরুদ্ধে মামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন করেছে গণতান্ত্রিক আইনজীবী সমিতি নেতৃবৃন্দ।

মঙ্গলবার বেলা ১১ টার দিকে জেলা আইনজীবী সমিতির সামনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে পান্নার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তরা বলেন, পান্না একজন মুক্তিযোদ্ধা, মানবাধিকারকর্মী ও প্রগতিশীল গণতান্ত্রিক চেতনাসম্পন্ন মানুষ। তিনি অতীতেও সব ধরনের অন্যায় ও অবিচারের বিরুদ্ধে এবং বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সোচ্চার ছিলেন। জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে ছাত্র সমন্বয়কদের ডিবি কার্যালয়ে তুলে নেয়ার প্রতিবাদে আদালত প্রাঙ্গণে জেড আই খান পান্না সক্রিয় ছিলেন। আন্দোলনকারীদের অবৈধভাবে আটক ও ছাত্র-জনতার ওপর পুলিশ-বিজিবির গুলিবর্ষণ বন্ধের জন্য হাইকোর্টে রিট আবেদন করায় অগ্রণী ভূমিকা পালন করেছেন।

কিন্তু বর্তমান সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করার কারণেই এই জ্যেষ্ঠ আইনজীবীর বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করছে। এ ধরনের ঘটনা ঘটতে থাকলে জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের জন্য যারা প্রকৃত দায়ী, তারা আড়ালে থেকে যেতে পারে। সংশ্লিষ্টদের এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার জোর দাবি জানান। অ্যাডভোকেট আবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অ্যাডভোকেট কাজী ফরিদুল ইসলাম, আমিনুর রহমান হিরু, চণ্ডীচরণ মজুমদার, স্বপন ভদ্র, বাসুদেব বিশ্বাস, মোস্তফা হুমায়ুন কবির প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ব্ল্যাকমেইলিং সিন্ডিকেটের দুই সদস্য আটক

জুন ৬, ২০২৬

যশোর জিলা স্কুলের ‘ফিউচার সায়েন্টিস্ট’ দলের ইন্দোনেশিয়ায় গোল্ড মেডেল অর্জন

জুন ৬, ২০২৬

আগুনে দগ্ধ রুবেলের মৃত্যুর পর থানায় মামলা রেকর্ড

জুন ৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.